Skip to main content

Ridge Bangla

কুয়েতে যুদ্ধের কারণে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত সরকার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে ভিজিট ভিসায় থাকা বিদেশিদের জন্য ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বাড়ানো হয়েছে।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার উইং জানায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব বিদেশির ভিজিট ভিসার মেয়াদ শেষ হবে বা শেষ হওয়ার পথে, তাদের ভিসা এক মাস বাড়বে। এ জন্য সংশ্লিষ্টদের রেসিডেন্সি বিভাগে গিয়ে আলাদা কোনো আবেদন করতে হবে না; স্বয়ংক্রিয়ভাবেই এই সুবিধা কার্যকর হবে।

কুয়েত সরকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে অবস্থানরত ইকামাধারী প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কুয়েতে ফিরতে না পারা প্রবাসীদের অনুমোদিত অনুপস্থিতির সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে তিন মাস পর্যন্ত বাড়ানো হবে এবং এ সময়ের জন্য কোনো জরিমানা বা অতিরিক্ত ফি নেওয়া হবে না। তবে এই অতিরিক্ত সময় ছুটির হিসাবের সঙ্গে যুক্ত হবে না।

এ বিষয়ে সচেতন থাকার জন্য কুয়েতে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য বিদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

This post was viewed: 37

আরো পড়ুন