Ridge Bangla

নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সমতার জন্য শিল্প’ প্রদর্শনী

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘সমতার জন্য শিল্প’ শীর্ষক শিল্পকলা প্রদর্শনী আয়োজিত হয়। প্রদর্শনীর কিউরেটর বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সভাপতি অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং কো-কিউরেটর বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে।

‘সমতার জন্য শিল্প’ প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাসের সহযোগিতায় গত ১৪ ও ১৫ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত “আর্ট ফর ইক্যুয়ালিটি” শীর্ষক শিল্পকলা কর্মশালায় অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শিত হয়। শিল্পকর্মে সমাজের পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠী, নারীর প্রতি বৈষম্য এবং লিঙ্গভিত্তিক সমতা প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়।

মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়বৃন্দ এবং ডাঃ জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানকে প্রদর্শনী ঘুরিয়ে দেখান অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে।

এ সময় বাংলাদেশের উন্নয়নে চারু ও কারুশিল্পীদের শিল্পদর্শন এবং নান্দনিক বোধের গুরুত্ব ব্যক্ত করে তাঁদের জীবন বাস্তবতা ও সামাজিক অবস্থার কথা তুলে ধরা হয়। বাংলাদেশের সৃজনশীল পেশাজীবীদের সিংহভাগই নারী। বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক তথা সার্বিক উন্নয়নে এই শিল্পী জনগোষ্ঠী এবং সৃজনশীল পেশাজীবীদের অপরিসীম গুরুত্ব তুলে ধরা হয়।

This post was viewed: 88

আরো পড়ুন