Ridge Bangla

জ্বালানি ডিপোতে সেনা ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন

দেশজুড়ে জ্বালানি তেলের ডিপো ও ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের মজুত নিয়ে উদ্বেগ ও গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের জ্বালানি তেলের ডিপোগুলো ‘কেপিআই’ বা গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। এসব স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ কারণে ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসির আরেক চিঠিতে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় অনেক ভোক্তার মধ্যে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা দেখা যাচ্ছে। ফলে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে উত্তোলনের চেষ্টা করছেন।

পাশাপাশি কিছু ভোক্তা ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে অননুমোদিতভাবে মজুত করছেন বলেও জানা গেছে। এ পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে ফিলিং স্টেশনগুলোতে ভোক্তা পর্যায়ে তেল বিক্রির পরিমাণ সীমিত করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন