Skip to main content

Ridge Bangla

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাহরাইনের জুফায়র এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরানের কেশম অঞ্চলের একটি পানির প্ল্যান্টে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি, ওই […]

সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ […]

ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে অনুষ্ঠিত “মায়ের ডাক” চলচ্চিত্রের নির্মাণশুভযাত্রা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি বা বড় […]

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১০ দফা নির্দেশনা মাউশির

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি মাধ্যমিক-১ শাখা হতে বেসরকারি সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক প্রস্তুতকৃত ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল […]

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

কলকাতার মালবাজারের ক্রান্তি ব্লকের সাধারণ মানুষ করিমুল হক মানবসেবার জন্য বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তাঁকে পাড়ি দিতে হয়েছে অনেক কঠিন পথ। সেই সংগ্রামী পথচলায় ছায়ার মতো পাশে ছিলেন তাঁর স্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসে সেই অনুপ্রেরণাদায়ী নারী চরিত্র ‘অঞ্জু’ রূপে সামনে এলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। শুক্রবার (৮ মার্চ) […]

ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ছে না: সড়কমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সম্ভাব্য জ্বালানি সংকটের অজুহাতে ঈদযাত্রা ব্যাহত করা বা পরিবহন ভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া হবে না। রোববার (৮ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে মেট্রোরেলে যাত্রা করে দিয়াবাড়ি মেট্রোরেল ডিপো পরিদর্শন […]

ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে তিন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ মার্চ থেকে এসব প্রতিষ্ঠান বন্ধসহ গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল […]

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, থাকছে টানা ৭ দিনের ঈদের ছুটি

আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মধ্যে ১৮ মার্চ (বুধবার) একদিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ ঘোষণার ফলে এবার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬–এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন […]

লুটপাটকারীদের জবাবদিহিতার আওতায় আনা হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, অতীতে পরিবেশ খাতে যে অনিয়ম ও লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে। রোববার (৮ মার্চ) ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা এবং এটি রোধ করা […]

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পথিমধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে পিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। রোববার (৮ মার্চ) ভোরে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে তিন যুবক একটি মোটরসাইকেলে করে এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশার পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাদের চিৎকার শুনে […]

এনআইডি নিবন্ধন ফরমে বড় পরিবর্তন আনছে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করতে নিবন্ধন ফরমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধন ফরমে ‘ডাক নাম’ যুক্ত করা হবে এবং আবেদনকারীর পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশের জন্য আলাদা ঘর সংযোজন করা হবে। ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের আগে এ বিষয়ে আলোচনা […]

ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন নারীর নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়, তার সুফল পেতে হলে ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। রাষ্ট্রপতি অনুষ্ঠান শুরুতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে […]

জ্বালানি ডিপোতে সেনা ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন

দেশজুড়ে জ্বালানি তেলের ডিপো ও ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের মজুত নিয়ে উদ্বেগ ও গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা […]

ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল

ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই স্থানীয় পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার পর ওই দুই […]

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

রোববার (৮ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথকভাবে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতরা প্রতিমন্ত্রী হিসেবে […]

বাউন্সারের আঘাতে মাঠ থেকে হাসপাতালে জিম্বাবুয়ে ব্যাটার

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের ওপেনার কেলিস এনডলোভু ভয়াবহ এক দুর্ঘটনায় আহত হন। ডানেডিনে ব্রি ইলিংয়ের করা একটি বাউন্সার তাঁর হেলমেটে আঘাত করলে তিনি সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন। দ্রুত চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ম্যাচের সময় মোডেস্টার মুপাচিকওয়ার সঙ্গে ২৫ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন এনডলোভু এবং আউট হওয়ার […]

ফজল আনসারীসহ ৫ জন রাষ্ট্রদূত-হাইকমিশনার প্রত্যাহার

যুক্তরাজ্যসহ পাঁচ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত চার রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে নিজ নিজ মিশন থেকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তারা হলেন পর্তুগালে নিযুক্ত ড. এম মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়নুল ইসলাম, […]

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ১৫ সদস্যের স্কোয়াড আজ (রোববার) ঢাকায় পৌঁছেছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুল দিয়ে তাদের স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে মিরপুরে দুই দলের মধ্যে দারুণ একটি সিরিজ হবে। এর আগে শনিবার পাকিস্তান দলের সাপোর্ট স্টাফরা ঢাকায় আসে। আগামী বুধবার সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। […]

ইরানের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ট্রাম্পের ভাষ্য, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে। এছাড়া হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, […]

ইরানে স্থল অভিযান চালানোর ‘প্রবল’ সম্ভাবনা রয়েছে: ইরানি কুর্দি নেতা

ইরাকের উত্তরাঞ্চলের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে আশ্রয় নেওয়া ইরানি কুর্দি জাতীয়তাবাদী গোষ্ঠীর এক নেতা বলেছেন, ইরানি কুর্দিরা সীমান্ত পেরিয়ে ইরানের ভেতরে স্থল সামরিক অভিযান চালানোর প্রবল সম্ভাবনা রয়েছে। ‘খাবাত অর্গানাইজেশন অব ইরানি কুর্দিস্তান’-এর সাধারণ সম্পাদক বাবাশেখ হোসেইনি শুক্রবার সংবাদমাধ্যম আল–জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। হোসেইনি বলেন, বর্তমানে কোনো অভিযান চলছে না। তবে দীর্ঘদিন […]