Ridge Bangla

ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল

ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই স্থানীয় পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার পর ওই দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

পুলিশ জানায়, তারা বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপনে অবস্থান করছিলেন এবং সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিলেন। এ সংক্রান্ত তথ্য পাওয়ার পর পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

স্থানীয় পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক দুই বাংলাদেশির একজন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭)। তার বাড়ি পটুয়াখালী জেলায়। অপরজন আলমগীর হোসেন (৩৪), যিনি ঢাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। হত্যার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

পরে ভারতের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে অবস্থান করার পর শেষ পর্যন্ত বনগাঁ এলাকায় আশ্রয় নেন। সেখান থেকেই আবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছিলেন তারা।

This post was viewed: 9

আরো পড়ুন