Ridge Bangla

আট প্রতিমন্ত্রী ও দুই রাজনৈতিক উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

সরকার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করেছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শরীফুল আলম এখন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। হাবিবুর রশিদ রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন।

এ ছাড়া মো. রাজিব আহসান নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন। মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। ফারজানা শারমীন সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো. নুরুল হক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আর রুহুল কবীর রিজভী আহমেদ শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।

This post was viewed: 13

আরো পড়ুন