Skip to main content

Ridge Bangla

৬টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি- এই ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপ-সচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. […]

ইসির ওয়েবসাইটে ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এসব ফলাফল আপলোড করা হয়। ফলে এখন ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্টরা প্রতিটি ভোটকেন্দ্রের আলাদা ফলাফল সহজেই যাচাই করতে পারবেন। ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, মোট ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি […]

আট প্রতিমন্ত্রী ও দুই রাজনৈতিক উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

সরকার আটজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করেছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে এবং নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শরীফুল আলম এখন বস্ত্র ও […]

অ্যাপে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ক্যালেন্ডার আপলোডের সময়সীমা বৃদ্ধি

দেশের মাধ্যমিক বিদ্যালয়সমূহের বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার ‘ডিএমএস’ অ্যাপে আপলোডের সময়সীমা আগামী ১২ মার্চ পর্যন্ত বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর কাজী মো. আবু কাইয়ুম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, মাউশির আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রস্তুতকৃত ফ্রিকোয়েন্সি ভিত্তিক বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডারটি ডিজিটাল […]

ইরানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদ স্থানে: ইরানি রাষ্ট্রদূত

ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বুধবার (৪ মার্চ) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ইরানে কতসংখ্যক বাংলাদেশি অবস্থান করছেন, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান এই মুহূর্তে তার হাতে নেই। তবে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে […]

সীতাকুণ্ডে শিশুর হত্যার নেপথ্যে পারিবারিক বিরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় জীবিত উদ্ধার হওয়া সাত বছরের জান্নাতুল নাইমা ইরার মৃত্যু ঘটনার প্রধান আসামি বাবু শেখকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে হত্যার পরিকল্পনা করে আসা বাবু শেখের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন মঙ্গলবার […]

রাষ্ট্রদূত হচ্ছেন তিন মেজর জেনারেল

সরকার মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দিতে সেনাবাহিনী থেকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মেজর জেনারেল নাসিম পারভেজ, মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এবং মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রাষ্ট্রদূত হিসেবে তাদের […]

সিরাজগঞ্জে অপহৃত ৩ যুবক উদ্ধার: গ্রেপ্তার ১ জন

সিরাজগঞ্জের শাহজাদপুরে মঙ্গলবার সন্ধ্যায় অপহৃত তিন যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাদলা এলাকায় সমবায় ফিলিং স্টেশনের কাছে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে শহিদুল (৩৫), সজিব (৩০) ও জালাল (৩২) নামে তিন যুবককে অপহরণ করা হয়। অপহরণের সময় তাদের সঙ্গে আরও ৪-৫ জন ছিল। অপহরণকারীরা রাতে […]

চট্টগ্রামের শাহ আমানতে আরও ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির প্রভাবে সারাবিশ্বে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউলেও। বুধবার (৪ মার্চ) মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকার কারণে শাহ আমানত বিমানবন্দর থেকে আরও ১১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে […]

জ্বালানি সংকটের আশঙ্কা, ব্যক্তিগত গাড়ি কম ব্যবহারের আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশেও সম্ভাব্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ ব্যবস্থাপনা সচল রাখতে ব্যক্তিগত পরিবহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিভিন্ন উৎস […]

এক বছরে ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়েছে সরকার: পরিবেশ মন্ত্রী

আগামী এক বছরের মধ্যে সারাদেশে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের পর্যালোচনা সভা শেষে তিনি এই তথ্য জানান। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃক্ষরোপণ […]

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড কার্যক্রম দ্রুত […]

সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা […]

সকাল ৯টায় অফিসে উপস্থিতি বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে […]

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা হচ্ছে, শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হচ্ছে। শিগগিরই রাজধানী থেকে শুরু করে সারাদেশে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকা থেকে […]

উচ্চশিক্ষার উন্নয়নে ইউজিসিকে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের পরামর্শ শিক্ষামন্ত্রীর

দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কার্যক্রম শুধু তদারকির পর্যায়ে সীমিত না রেখে স্ব-উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ইউজিসিকে পরামর্শ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা উপযোগী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষতা ও চাহিদাভিত্তিক শিক্ষা কারিকুলাম প্রবর্তনের পরামর্শ দেন তিনি। ইউজিসি ভবনে ইউজিসির […]

বৈদ্যনাথ সাহা মারা গেছেন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য বৈদ্যনাথ সাহা মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে অপু জানান, প্রিয় সহকর্মী বৈদ্যনাথ সাহা আর নেই এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সাবলীল […]

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য গুরুতর আহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের হামলায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার ফুটপাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে দায়িত্ব পালনকারী আহত কনস্টেবল মো. সাহমুল হক শান্ত (২৩) ২০২০ ব্যাচের পুলিশ সদস্য। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ব্যক্তিগত কাজে টঙ্গী […]

ইরানি হামলায় ৬৫০ মার্কিন সেনা আহত: আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০-এর বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য হতাহত হয়েছেন। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদরদপ্তর ও যুদ্ধজাহাজে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের উপকূলীয় […]

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

দেশের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে ‘স্মার্ট ক্লাসরুম স্থাপন’ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে নির্বাচিত ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজউদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক […]