Skip to main content

Ridge Bangla

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি দেন।

চিঠিতে তিনি অভিযোগ করেন যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় যথাযথ ভূমিকা পালন করেননি এবং পরবর্তীতেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

এছাড়া ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছেন বলে উল্লেখ করা হয়।

এসব কারণে তিনি রাষ্ট্রপতির শপথ ভঙ্গ করেছেন এবং পদে থাকার নৈতিক বা আইনি অধিকার নেই বলে দাবি করা হয়।

তাই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার স্বার্থে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে না দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন