Skip to main content

Ridge Bangla

সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চিফ হুইপ পদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ একাধিক নেতার নাম আলোচনায় […]

গাজীপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ১১ সদস্য

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অপহরণ মামলার দুই আসামিকে আটক করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। রোববার (১ মার্চ) রাতে গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে ঘটা এ ঘটনায় দুই থানার মোট ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানায় এক অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি আদিল (২২) ও তার বাবা […]

ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ ও ৬ হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নতুন করে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির আদেশে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত […]

শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা ব্যবস্থা উন্নয়নে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাঙ্গনে কোন বিষয়টি কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান ও এগুলোর দিকনির্দেশনা শক্তভাবে দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধান বৈঠকের পর এ কথা বলেন তিনি। তিনি বলেন, কোন গোলগুলো কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং ছয় মাসে সেগুলোর কী কী দৃশ্যমান হতে […]

ধর্ষণ চেষ্টাকালে পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন নারী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুন্দাইল গ্রামে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তির লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয় সূত্রে জানা যায়, আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে অশালীন আচরণ ও […]

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা আসছেন এস পল কাপুর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও গভীর ও জোরদার করতে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) তিনি ঢাকা পৌঁছাবেন। সোমবার (২ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের […]

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও তিন উপ-প্রেস সচিব নিয়োগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পিচ রাইটার ও তিনজন উপ-প্রেস সচিব নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে […]

বাংলাদেশিদের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সিদ্ধান্তটি ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন- এমন দেশগুলোর অভিবাসীদের ক্ষেত্রেই এ […]

ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ মো. সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল […]

ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাত সন্দেহে কতিপয় ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। গণপিটুনির এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আরও সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) ভোরে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি পিকআপ ভ্যানে করে আটজন ব্যক্তি গ্রামে প্রবেশ করেন। স্থানীয়দের অভিযোগ, তাদের […]

সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি চিঠি দেন। চিঠিতে তিনি অভিযোগ করেন যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় যথাযথ ভূমিকা পালন করেননি এবং পরবর্তীতেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এছাড়া ২০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছেন […]

ছিনতাই-চাঁদাবাজি ও মাদক বন্ধে জিরো টলারেন্স: আইজিপি

ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কড়া বার্তা দেন। আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই সহ্য করা হবে […]

জাতীয় পতাকা জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, জাতীয় পতাকা কোনো সাধারণ কাপড় নয়; এটি একটি জাতির পরিচয়, ঐক্য ও জাগরণের প্রতীক। আজ ০২ মার্চ ২০২৬, সোমবার বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে ঐতিহাসিক ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান […]

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক পরিবহন ব্যবস্থার সার্বিক অবস্থা […]

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে জটিলতায় পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশে ফিরতে পারেননি তিনি। দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা থাকলেও দুবাই পৌঁছানোর পর তার ফ্লাইট আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয়, ফলে […]

শাহজালাল বিমানবন্দরে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে একের পর এক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডান এই সিদ্ধান্ত নেয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত (রিপোর্ট লেখা পর্যন্ত […]

আজ অষ্টম জাতীয় ভোটার দিবস কর্মসূচি স্থগিত

আজ ২ মার্চ (সোমবার) পালিত হচ্ছে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস’। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’। তবে দিবসটি উপলক্ষে ঘোষিত সব ধরনের কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জারি করা এক আদেশে বলা হয়েছে, জাতীয় ভোটার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠপর্যায়ের সব আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। নির্বাচন […]

আজ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস

আজ ২ মার্চ, ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত সেই পতাকা উত্তোলন করেন। একাত্তরের অগ্নিঝরা মার্চের ২ তারিখে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে […]

‘ডিপ স্টেট’ আসলে কী?

যেকোনো রাষ্ট্রের ক্ষেত্রে শাসনকার্যের প্রধান হিসেবে আমরা সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা সংসদ সদস্যদেরকেই চিন্তা করি। কিন্তু তারা কি সত্যিই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী? নাকি পর্দার আড়ালে বসে থাকা কোনো শক্তিশালী গোষ্ঠী তাদের চালিকাশক্তি হিসেবে কাজ করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সামনে আসে ‘ডিপ স্টেট’ (Deep State) এর ধারণা। বর্তমান বিশ্বের ভূ-রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং […]

মার্চে দেশজুড়ে তাপপ্রবাহ ও কালবৈশাখীর সম্ভাবনা

চলতি মার্চ মাসে দেশে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি কালবৈশাখী ঝড়ের আভাসও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত মাসিক পূর্বাভাসে জানানো হয়েছে, মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নেই। পূর্বাভাসে আরও বলা […]