Ridge Bangla

সিরাজগঞ্জে গৃহবধূ ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া নদী থেকে পানি আনতে যাওয়া এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পর ধর্ষক এশার আলী (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, বুধবার সকালে উপজেলার শ্রীফলতলা গ্রামের ওই গৃহবধূ নদী থেকে কলসি ভরে পানি আনছিলেন। এই সুযোগে একই গ্রামের এশার আলী তাকে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন।

পরিবারের সদস্যরা ঘটনা জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে ধর্ষককে আটক করে রাখেন। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে ধর্ষককে গ্রেপ্তার করে। এসময় পুলিশ ধর্ষক কর্তৃক ধারণ করা ভিডিও মোবাইল ফোনও উদ্ধার করে।

ওসি জানান, ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন