৪৯৯ রানের ম্যাচে বেথেলের বিধ্বংসী সেঞ্চুরিকে ছাপিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ভারত

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০ ওভারের ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক ভারত। দু’দল মাঠে নামার আগে কেউই ভাবেনি যে নকআউট পর্বের এই ম্যাচে এত রেকর্ড অপেক্ষা করছে। ভারত প্রথমে ব্যাটিং করে রানের বন্যা বইয়ে দিয়ে ২০ ওভারে তোলে ২৫৩ […]
ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও

পাবনার ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে ঘটে যাওয়া এ ঘটনা সম্পর্কে জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা কবিরুলের সঙ্গে ঈশ্বরদীর এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে তিনি ওই তরুণীর বাড়িতে অবস্থান করে রাত্রিযাপন করেন। পরদিন […]
ন্যাড়াবাহিনী প্রধান ‘কিলার বাবু’ নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু (৪০) ওরফে ‘কিলার বাবু’ প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় লিটন নামে তার এক সহযোগী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ হামলার ঘটনা ঘটে। নিহত বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার বাসিন্দা। তার পিতা মৃত হাফিজ উদ্দিন। পুলিশ […]
মেট্রোরেলে সিট দখল রোধে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম

রাজধানীর মেট্রোরেলে সিট দখল করে রাখার প্রবণতা ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সম্প্রতি এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। উত্তরাগামী যাত্রীদের অভিযোগ, কিছু যাত্রী উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে উঠে মতিঝিল স্টেশনে নেমে না গিয়ে সিটে […]
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নকল রোধে সংশোধন হচ্ছে পাবলিক পরীক্ষা আইন

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নকলের ধরন বদলে এখন ডিজিটাল মাধ্যমে অনিয়ম বাড়ছে। স্মার্ট ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, অনলাইনে প্রশ্নপত্র ফাঁস এবং সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি- এসব নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমান পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৯২)-এ […]
দেশের ৪৯ জেলায় হচ্ছে নতুন জিলা স্কুল

বর্তমান সরকার একটি আধুনিক, বৈষম্যহীন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ৪৯টি জেলায় নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জানা যায়, ব্রিটিশ আমলে বাংলাদেশের বিভিন্ন স্থানে ১৩টি জিলা স্কুল প্রতিষ্ঠা হয়। এরপর পাকিস্তান আমলে কুষ্টিয়া ও বরগুনা জেলাতেও দু’টি জিলা স্কুল প্রতিষ্ঠা করা হয়। নতুন জিলা স্কুল প্রতিষ্ঠা […]
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মসংস্থানে দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, ‘বৈঠকে বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট […]
ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিলে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৫ মার্চ) দূতাবাসের এক শোকবার্তায় জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। দূতাবাস সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুইজন এবং ফেনী জেলার একজন রয়েছেন। […]
ইফতার মাহফিল বাতিল করলেন প্রধানমন্ত্রী

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত পূর্বঘোষিত দুটি ইফতার মাহফিল বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের সেবায় অধিক মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি […]
মাদরাসা চত্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদরাসা ও এতিমখানার সামনে চোর সন্দেহে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। বুধবার (৪ মার্চ) গভীর রাতে মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তাকে একটি আমগাছের সঙ্গে […]
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে তার সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে […]
বিদ্যুৎ সাশ্রয়ে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশজুড়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ খরচ কমানোর উদ্যোগ হিসেবে তিনি নিজ দপ্তরেই উদাহরণ সৃষ্টি করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে এসে […]
ডিএনসিসির তহবিলে ১২৬০ কোটি টাকা রেখে দায়িত্ব ছেড়েছেন মোহাম্মদ এজাজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আর্থিক সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হওয়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি দাবি করেছেন, দায়িত্ব শেষ করে যাওয়ার সময় ডিএনসিসির তহবিলে ১২৬০ কোটির বেশি টাকা ছিল। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য […]
নারীদের নিরাপদ যাতায়াতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ বিআরটিসির

দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই বিশেষ বাসসেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে […]
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি ফোরামের নিরঙ্কুশ জয়

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী ফলাফল ঘোষণা করেন। মোট ১৪টি পদের মধ্যে ফোরাম ৯টিতে জয়লাভ করে, আর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ৫টি পদে বিজয়ী হয়। সভাপতি পদে […]
ব্যক্তিগত চ্যাট প্রকাশ করে তিথির হুঁশিয়ারি

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ ইকরার রহস্যজনক মৃত্যুকে ঘিরে শোবিজ অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইকরার মৃত্যুর পর থেকে অভিযোগ উঠেছে জাহের আলভী ও তার সহকর্মী ইফফাত আরা তিথির বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবিতে রাজধানীর বিএফডিসি গেটের সামনে ‘জাস্টিস ফর ইকরা’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইকরার পরিবারের দাবি, জাহের আলভী […]
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা জানানো হয়। সংস্কৃতি অঙ্গন থেকে এ বছর পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত (এ কে এম হানিফ) এবং উপমহাদেশের খ্যাতিমান […]
তৃণমূল ছেড়ে নতুন দল গড়লেন হুমায়ুন কবীর

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তার নতুন দল আম–জনতা উন্নয়ন পার্টি ইতিমধ্যে রাজ্য নির্বাচন দপ্তরের নিবন্ধন পেয়েছে। গত বছরের ২২ ডিসেম্বর পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন হুমায়ুন কবীর। শুরুতে তিনি দলের নাম রাখেন ‘জনতা উন্নয়ন পার্টি’ এবং একে একটি ধর্মনিরপেক্ষ […]
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ (মরণোত্তর) ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ […]
রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমাবেন যেভাবে

রোজার মাসে ঈদের কেনাকাটায় ব্যস্ততা বাড়লেও রোজা রেখে দীর্ঘ সময় বাজারে ঘোরাঘুরি, ভিড় ও গরমে থাকার কারণে ক্লান্তি, মাথা ঘোরা ও পানিশূন্যতার ঝুঁকি তৈরি হতে পারে। তাই স্বাস্থ্য ঠিক রাখতে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। তীব্র গরম এড়িয়ে বিকাল বা ইফতারের পর কেনাকাটা করা এবং সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে যাওয়া ভালো। সেহরি ও ইফতারে […]