যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। সেন্টকম মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানায়।
বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, “দু’দিন আগে ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিচ্ছিল। সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। এখন ওমান উপসাগরে কোনো ইরানি যুদ্ধজাহাজ নেই।” এছাড়া সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, “গত কয়েক দশক ধরে ওমান উপসাগরে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা ও হয়রানি চালাতো ইরান। এসব দিন শেষ হয়ে গেছে। আর ফিরে আসবে না।”
যুক্তরাষ্ট্রের এই দাবির সঙ্গে সঙ্গে পারস্য উপসাগর ও উপকূলীয় অঞ্চলে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেন্টকম আরও উল্লেখ করেছে, ইরানের নৌবাহিনী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলসীমায় হুমকি তৈরি করে আসছিল, বিশেষ করে বাণিজ্যিক ও তেল পরিবহনের জন্য। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের নৌসীমার নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে।