Ridge Bangla

তানজিন তিশার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ

ছোটপর্দার অভিনেত্রী সামিয়া অথৈ ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন যে, মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালে সহশিল্পী তানজিন তিশা তাকে স্ক্রিপ্টের বাইরে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন। অথৈর দাবি, একটি দৃশ্যে তাকে তিশাকে থাপ্পড় মারার কথা ছিল এবং তিনি তা আস্তে করেন। কিন্তু এরপর তিশা তাকে জোরে চড় ও খামচি দেন, ফলে তার হাত রক্তাক্ত হয় এবং মুখ ফুলে যায়।

অথৈ জানান, ঘটনার সূত্রপাত একটি উপহারকে কেন্দ্র করে হতে পারে, যা তিনি তিশার জন্য নিয়ে গিয়েছিলেন কিন্তু তিশা তা গ্রহণ করেননি। এছাড়া তিনি দাবি করেন, অতীতে সহঅভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে কাজ করা নিয়ে তিশা তাকে ফোনে হুমকিও দিয়েছিলেন।

ঘটনার সময় সেটে উপস্থিত প্রবীণ অভিনেতা ও পরিচালকরা বিস্ময় প্রকাশ করলেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। অভিযোগের বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This post was viewed: 5

আরো পড়ুন