এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সব ব্যাংকে করা লেনদেনের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। একটি অভিযোগের প্রেক্ষিতে সোমবার সব ব্যাংকে চিঠি প্রেরণ করে বিএফআইইউ তার তথ্য চেয়েছে। জানানো হয়, ২০২৪ সালের […]
পাঁচ ব্যাংক একীভূতকরণ চলবে: গভর্নর মো. মোস্তাকুর

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সরকারের সময়ে এসব ব্যাংকের তহবিল তসরুফের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করবে সরকার। পাঁচ ব্যাংকের নিয়োগ দেওয়া প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এমন বার্তা দিয়েছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। মঙ্গলবার বিকেলে গভর্নর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে […]
চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বাজারে মোটা চালের দাম বাড়ার সংবাদ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য মোটা চালের খুচরা বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে […]
চারটি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

সরকার চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন রফিকুল আই মোহাম্মদ। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে মো. কামরুজ্জামান চৌধুরীকে। স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা […]
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলাদেশি

মালয়েশিয়ার ক্লাং এলাকায় পরিচালিত এক অভিযানে মানবপাচার চক্রের মূল হোতাসহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (৩ মার্চ) ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের বয়স ৩৪ থেকে ৪০ বছরের মধ্যে। তদন্তে জানা যায়, চক্রটি পূর্ব উপকূলীয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীদের মালয়েশিয়ায় প্রবেশ করাত। ৪০ বছর বয়সী মূল হোতা […]
ইরানের ছোড়া ১৭৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৮০ ড্রোন ভূপাতিত করেছে কুয়েত

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনের মধ্যে ইরান থেকে ছোড়া ১৭৮টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০টিরও অধিক ড্রোন কুয়েতের প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি সোমবার রাতে এই তথ্য জানিয়েছে। কুয়েতের প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে লক্ষ্যবস্তুতে […]
ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর তিনি দিল্লি হয়ে ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এই সফর রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটনের অগ্রাধিকার দিতে […]
নির্বাচনী বিধির কারণে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ তার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে নির্বাচনী আচরণবিধি বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে নতুন তারিখ […]
মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা, ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

মিথ্যা অপবাদ, মানহানি ও চুক্তিভঙ্গের অভিযোগে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তনয়ের পক্ষে আদালতে মামলা পরিচালনা করছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলায় অভিযোগ করা হয়েছে যে, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে অংশ না নেওয়ায় মিমি চক্রবর্তী চুক্তিভঙ্গ করেছেন। এ কারণে তাকে দেওয়া অগ্রিম অর্থ ফেরত এবং অতিরিক্ত […]
মেট্রোরেলসহ সব ট্রেনে শিক্ষার্থী ও প্রবীণদের জন্য ২৫% ভাড়া ছাড়

শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সিদ্ধান্তটি বাস্তবায়নে কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফলে ভাড়া ছাড় […]
তানজিন তিশার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ

ছোটপর্দার অভিনেত্রী সামিয়া অথৈ ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন যে, মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালে সহশিল্পী তানজিন তিশা তাকে স্ক্রিপ্টের বাইরে গিয়ে শারীরিকভাবে আঘাত করেন। অথৈর দাবি, একটি দৃশ্যে তাকে তিশাকে থাপ্পড় মারার কথা ছিল এবং তিনি তা আস্তে করেন। কিন্তু এরপর তিশা তাকে জোরে চড় ও খামচি দেন, ফলে তার […]
৫ বছরে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খননের পরিকল্পনা: পানিসম্পদ মন্ত্রী

আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটারেরও বেশি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে নির্ধারিত সময়ের মধ্যেই এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। মঙ্গলবার (৩ মার্চ) দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন সংক্রান্ত সেলের সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রী […]
নতুন শিক্ষা সচিব হলেন আবদুল খালেক

নতুন শিক্ষা সচিব নিয়োগ দিয়েছে সরকার। আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আবদুল খালেকে (পরিচিতি নম্বর: ৩৫৮৮) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি […]
অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না, পরীক্ষা সিস্টেমে পরিবর্তন হবে: শিক্ষামন্ত্রী

মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। মঙ্গলবার আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক […]
ইফতারের পর কোন ধরনের চা পান করবেন?

ইফতারের পর এক কাপ চা অনেকের কাছেই প্রশান্তির প্রতীক। তবে সারাদিন রোজা রাখার পর শরীরের প্রয়োজন ও স্বাস্থ্যের দিক বিবেচনা করে চা বেছে নেওয়াই উত্তম। ভারী খাবারের পর হজমে সহায়তা এবং শরীরকে শান্ত রাখতে ক্যাফেইনহীন হারবাল চা বা ভেষজ ইনফিউশন ভালো বিকল্প হতে পারে। গোলাপ পাপড়ি, পুদিনা, দারুচিনি বা জাফরান দিয়ে তৈরি চা স্বাদ ও […]
মুক্তির আগে ৬০০ কোটির ঘরে যশের ‘টক্সিক’

দক্ষিণ ভারতীয় সুপারস্টার যশ অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছেন প্রযোজক জি ধনাঞ্জয়ন। বলিউড লাইফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সাফল্য শুধু যশের তারকাখ্যাতির ফল নয়; বরং কৌশলগত পরিকল্পনা ও প্যান-ইন্ডিয়া তারকাদের উপস্থিতিও বড় ভূমিকা রেখেছে। সিনেমাটিতে যশের পাশাপাশি কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, টোভিনো থমাস ও […]
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কমিশনার আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ […]
পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে এবং নকল প্রতিরোধে দেশব্যাপী মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় যথাযথ বডি […]
কণ্ঠশিল্পী আসিফের মাদক মামলার রায় ৯ মার্চ

অফিসে লাইসেন্স ছাড়া চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের রায় আগামী ৯ মার্চ ঘোষণা করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী রায়ের এ তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার তদন্ত-সংশ্লিষ্ট দুই সিআইডি কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর […]
৫০ লাখ রুপি জরিমানা পাকিস্তানের ক্রিকেটারদের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, বিশেষ করে সেমিফাইনালের আগেই বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কারণে পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইট রাউন্ডের ম্যাচে পাকিস্তান ৫ রানে জয়লাভ করার পরও রান রেটের কারণে সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। সেমিফাইনালের আগেই বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে বাদ পড়া […]