Skip to main content

Ridge Bangla

মুক্তির আগে ৬০০ কোটির ঘরে যশের ‘টক্সিক’

দক্ষিণ ভারতীয় সুপারস্টার যশ অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছেন প্রযোজক জি ধনাঞ্জয়ন। বলিউড লাইফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সাফল্য শুধু যশের তারকাখ্যাতির ফল নয়; বরং কৌশলগত পরিকল্পনা ও প্যান-ইন্ডিয়া তারকাদের উপস্থিতিও বড় ভূমিকা রেখেছে।

সিনেমাটিতে যশের পাশাপাশি কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, টোভিনো থমাস ও অমিত কার্ভালের মতো জনপ্রিয় অভিনেতারা অভিনয় করেছেন। ধনাঞ্জয়নের মতে, এই তারকাবহুল কাস্টের কারণে মুক্তির আগেই ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘জাওয়ান’-এর মাধ্যমে নয়নতারা এবং ‘কানতারা’র সাফল্যে রুক্মিণী বসন্তের জনপ্রিয়তাও ছবিটির আগ্রহ বাড়িয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, দক্ষিণ ভারতীয় কোনো সিনেমা যদি এক হাজার কোটি রুপি আয় করতে চায়, তবে উত্তর ভারতের বাজার থেকে বড় অংশের আয় নিশ্চিত করতে হয়। পূর্বের উদাহরণ টেনে তিনি বলেন, এক হাজার কোটি ছাড়ানো ছবিগুলোর মোট আয়ের প্রায় ৪০–৪৫ শতাংশই আসে উত্তর ভারত থেকে, অর্থাৎ প্রায় ৪০০–৪৫০ কোটি রুপি।

‘টক্সিক’ আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর টু’।

This post was viewed: 45

আরো পড়ুন