Ridge Bangla

ছিনতাই-চাঁদাবাজি ও মাদক বন্ধে জিরো টলারেন্স: আইজিপি

ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কড়া বার্তা দেন।

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ দমনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন তিনি।

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান। তিনি বলেন, ঈদযাত্রায় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো ও নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

আইজিপি আরও বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, যাতে তারা সন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারেন। নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নত করার আহ্বান জানান তিনি।

This post was viewed: 24

আরো পড়ুন