Skip to main content

Ridge Bangla

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অংশ। সরকার তখনই সফল হবে, যখন তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সরকারকে সহযোগিতা করবেন। তিনি বলেন, আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদেরকেই কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। সেই ম্যান্ডেট অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া ও অন্যান্য খাতে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের নিরাপদ বোধ করতে হবে। সবাই একযোগে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব। দুর্নীতি দমনে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা কামনা করেন তিনি।

This post was viewed: 39

আরো পড়ুন