Skip to main content

Ridge Bangla

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় নয়: গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের কোনো আশ্রয় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক চাপ এলে তা মোকাবিলা করবে সরকার। কর্মকর্তাদের প্রচলিত আইনের আওতায় থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেআইনি বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখতে হবে। সততা ও নির্ভয়ের সঙ্গে দায়িত্ব পালনই উন্নয়নের মূল ভিত্তি।

ঢাকায় মধ্যম ও নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গঠনমূলক চিন্তা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব।

সভায় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় বা লুটপাটের কোনো সুযোগ নেই।

সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসি বেগম, প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 30

আরো পড়ুন