Skip to main content

Ridge Bangla

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেসব শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে। রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পরিকল্পনা এখনই ফাঁস করছি না, তবে এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।”

মন্ত্রী আরও জানান, সম্প্রতি চট্টগ্রামে চাঁদার দাবিতে গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। “আইনের আওতায় আনতে কোনো কিছুই বাদ রাখা হবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে কাজ করছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। “একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে শান্তি ও নিশ্চয়তা জন্মায়। এ কারণে এখন আইনশৃঙ্খলা ভালো হয়েছে,” তিনি যোগ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করেন যে, জনগণকে সন্ত্রাস ও চাঁদাবাজদের দ্বারা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দৃঢ় মনোভাব রয়েছে এবং যারা সামাজিক শৃঙ্খলা বিপর্যয় ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

This post was viewed: 34

আরো পড়ুন