Skip to main content

Ridge Bangla

ফাগুনের ছোঁয়ায় গাছে গাছে কচি পাতার সমারোহ

বসন্তের আগমনে শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতিতে নেমেছে নবজাগরণের ছোঁয়া। গাছে গাছে ফুটে উঠছে কচি সবুজ পাতা, যা চারপাশের পরিবেশকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত। ফাগুনের মৃদু হাওয়া আর নতুন পাতার সমারোহে প্রকৃতি যেন নতুন করে সেজে উঠেছে।

এ সময়ে আম গাছে মুকুল, কাঁঠালের মুচি, জাম্বুরার ফুল, সজিনার ডাঁটা এবং অন্যান্য বৃক্ষরাজিতে নতুন পাতা গজাতে শুরু করেছে। শীতের শেষে পাতা ঝরে ন্যাড়া হয়ে পড়া গাছগুলো এখন নবপল্লবে সুশোভিত। চারদিকে চোখ মেললেই দেখা যায় সবুজের অপরূপ সমারোহ, যা প্রকৃতিপ্রেমীদের মনকে দিচ্ছে প্রশান্তির ছোঁয়া।

ঋতুরাজ বসন্তের আগমনে গাছে গাছে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। কচি পাতার মিষ্টি সুবাসে মুখর হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। এ বিষয়ে বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান জানান, ফাল্গুন মাস এলেই প্রকৃতিতে কচি পাতার আবির্ভাব ঘটে, যা পরিবেশে নতুন মাত্রা যোগ করে। সবুজের এই সমারোহ মানুষের মনে এনে দেয় স্বস্তি ও মানসিক প্রশান্তি।

প্রকৃতির এই মৌসুমি পরিবর্তনে গ্রামবাংলার সৌন্দর্য যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

This post was viewed: 33

আরো পড়ুন