এপস্টিন তদন্তে হাউস কমিটির সামনে হিলারি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের অপরাধ তদন্তে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি প্রতিনিধি পরিষদের হাউস ওভারসাইট কমিটির সামনে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। তবে সাক্ষ্যগ্রহণ ঘিরে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। বন্ধদ্বার বৈঠকে অংশ নেওয়ার সময় হিলারির একটি ছবি ফাঁস হয়ে গেলে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখা হয়। পরে পরিস্থিতি […]
ফাগুনের ছোঁয়ায় গাছে গাছে কচি পাতার সমারোহ

বসন্তের আগমনে শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতিতে নেমেছে নবজাগরণের ছোঁয়া। গাছে গাছে ফুটে উঠছে কচি সবুজ পাতা, যা চারপাশের পরিবেশকে করে তুলেছে সজীব ও প্রাণবন্ত। ফাগুনের মৃদু হাওয়া আর নতুন পাতার সমারোহে প্রকৃতি যেন নতুন করে সেজে উঠেছে। এ সময়ে আম গাছে মুকুল, কাঁঠালের মুচি, জাম্বুরার ফুল, সজিনার ডাঁটা এবং অন্যান্য বৃক্ষরাজিতে নতুন পাতা গজাতে শুরু […]
সরকারি গাড়ি ফিরিয়ে দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার সিলেটে সরকারি গাড়ি ব্যবহার না করে তা ফিরিয়ে দিয়েছেন। সকালেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আনতে পাঠানো গাড়ি ফিরিয়ে দিয়ে তিনি জানান, “১২ তারিখের পরে এ গাড়ি ব্যবহার করব। এখন চাই না পাওয়ার এক্সারসাইজ করতে।” উল্লেখ্য, ১২ মার্চ থেকে জাতীয় সংসদের অধিবেশন […]
সিডনিতে নির্মিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম টানেল

অস্ট্রেলিয়ার অবকাঠামো ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক বিস্ময়কর অধ্যায়। সিডনি থেকে নিউক্যাসেল পর্যন্ত প্রস্তাবিত দ্রুতগতির রেল প্রকল্পের আওতায় নির্মিত হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম রেল টানেল। ১৯৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রায় ৬০ শতাংশই থাকবে মাটির নিচে। প্রকল্পের নকশা অনুযায়ী, টানা ৬৫ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গপথ নির্মাণ করা হবে। এটি বর্তমান বিশ্বের দীর্ঘতম রেল টানেল গোথার্ড […]
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার পথে: আইনমন্ত্রী আসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, স্বচ্ছতার এই পথ অনুসরণ করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি বলেন, আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে […]
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে কর রাজস্ব বৃদ্ধি অপরিহার্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আয় বাড়িয়ে তা উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের প্রধান অগ্রাধিকার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি […]
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন, বাদ পড়তে পারে ১ কোটি ২০ লাখ নাম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন কার্যক্রম (এসআইআর)। যদিও কাজ পুরোপুরি শেষ হয়নি, তবু আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এবারের সংশোধনে প্রায় ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে […]
১৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৫-এ প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় দেশের ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ব্যানবেইসের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৫ খ্রিষ্টাব্দে বার্ষিক শিক্ষা জরিপ কার্যক্রম গত ২০ […]
আফগান–পাক সীমান্ত সংঘর্ষে উদ্বেগ জাতিসংঘের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি দুই দেশকেই উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেস সীমান্তে দুই দেশের পাল্টাপাল্টি হামলার খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে […]
চট্টগ্রামে র্যাবের অভিযান: বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ পেশাদার কারবারি আটক

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক পেশাদার জাল কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়। র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে জাল […]
পাকিস্তান–আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ

আফগানিস্তান সীমান্তে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। পাকিস্তানের দাবি অনুযায়ী, আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবানের ৭৪টি নিরাপত্তা চৌকি পুরোপুরি […]
নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান এলজিআরডি মন্ত্রীর

নতুন বাংলাদেশ বিনির্মাণে ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি এবং এই সমর্থনের ঋণ কখনো শোধ করার নয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে উন্নয়ন […]
পাকিস্তান–আফগান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব ইরানের

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিরসনে সংলাপ আয়োজনের সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, “ইসলামী প্রজাতন্ত্র ইরান দুই দেশের মধ্যে সংলাপ সহজতর করতে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।” এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তালেবান সরকারের বিরুদ্ধে […]
সাতক্ষীরায় ৫.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকা। দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ কম্পন টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। সাতক্ষীরায় […]
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, ১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, দরিদ্র ও […]
হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার পর বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেছেন। বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল সমর্থক হিসেবে দাবি করেছেন। […]
আগাম নির্বাচনের ঘোষণা ডেনমার্কে

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আগামী চার বছর ডেনমার্কের জন্য ভাগ্য নির্ধারক হতে যাচ্ছে, এ কারণেই জনগণের নতুন ম্যান্ডেট প্রয়োজন।” গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মধ্যে এমন ঘোষণা দিলেন তিনি। আর্কটিক অঞ্চলে অবস্থিত জনবিরল দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে ট্রাম্প প্রশাসন দ্বীপটির কৌশলগত […]
তেহরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক, অগ্রগতির ইঙ্গিত

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। তবে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠকের পরও সম্ভাব্য মার্কিন হামলা এড়ানোর মতো কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়িদ বদর আলবুসাইদি বলেন, দুই পক্ষ নিজ নিজ দেশের কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে শিগগিরই আলোচনা পুনরায় শুরু করবে। আগামী […]
মব থেকে ফায়দা নিতে চাইলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের মব কালচারের সমস্যা সমাধান সম্ভব, তবে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি মব থেকে অবৈধ ফায়দা নিতে চায়, পুলিশের পক্ষ থেকে তাদের চিহ্নিত করে আইনের ভেতরে শক্তি প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]
একটি উল্কাপিণ্ডেই থেমে গিয়েছিল ডাইনোসরদের রাজত্ব?

ডাইনোসর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশালাকৃতির টি-রেক্স, শক্ত শিংওয়ালা ট্রাইসেরাটপস কিংবা দীর্ঘগ্রীবার ব্র্যাকিওসরাসের ছবি। কোটি কোটি বছর ধরে পৃথিবীর স্থলভাগে রাজত্ব করা এই প্রাণীগুলো হঠাৎ করেই ইতিহাসের পাতা থেকে মুছে গেল। প্রশ্নটা তাই বহুদিন ধরেই ছিল, এত শক্তিশালী প্রাণীরা একসঙ্গে কোথায় হারিয়ে গেল? আধুনিক বিজ্ঞান আজ নিশ্চিতভাবে জানায়, এর পেছনে ছিল মহাকাশ থেকে […]