Skip to main content

Ridge Bangla

সরকারি গাড়ি ফিরিয়ে দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শুক্রবার সিলেটে সরকারি গাড়ি ব্যবহার না করে তা ফিরিয়ে দিয়েছেন। সকালেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আনতে পাঠানো গাড়ি ফিরিয়ে দিয়ে তিনি জানান, “১২ তারিখের পরে এ গাড়ি ব্যবহার করব। এখন চাই না পাওয়ার এক্সারসাইজ করতে।” উল্লেখ্য, ১২ মার্চ থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে।

সিলেটে প্রথমবারের মতো নির্বাচিত নেতার সফরে জেলা জামায়াত আয়োজিত ‘শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুর রহমান। জুমার নামাজের পর তিনি সাংবাদিকদের বলেন, সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং অপরাধ উস্কে দিচ্ছে। তিনি মিডিয়াকে বলেন, “কাজের সত্য তুলে ধরুন, অকারণে প্রশংসা সমাজের ক্ষতি করতে পারে।”

বিকেলে সিলেট প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে তিনি সরকারি ও বিরোধী দলের মধ্যে ইতিবাচক সমন্বয় ও গঠনমূলক রাজনীতির আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, “বিরোধী দল মানে সবকিছুতে বিরোধিতা নয়, সরকারি দল মানে সবকিছুতে দমন নয়। দেশের জন্য উভয়ের সমন্বয় জরুরি।”

This post was viewed: 43

আরো পড়ুন