Skip to main content

Ridge Bangla

মব থেকে ফায়দা নিতে চাইলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের মব কালচারের সমস্যা সমাধান সম্ভব, তবে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি মব থেকে অবৈধ ফায়দা নিতে চায়, পুলিশের পক্ষ থেকে তাদের চিহ্নিত করে আইনের ভেতরে শক্তি প্রয়োগ করা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন। তিনি জানান, আইনশৃঙ্খলা ঠিক না থাকলে দেশে বিনিয়োগ আসবে না। তাই যেকোনো অভিযোগ আইনশৃঙ্খলার ভেতরে উত্থাপন করতে হবে এবং প্রয়োজনে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

আইজিপি আরও বলেন, মব কালচার থেকে তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। দেশের নাগরিকদের নিরাপদ পরিবেশে বসবাস নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে আসন্ন ঈদে নগরবাসী যেন ছিনতাই ও হয়রানির শিকার না হন, সে জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন, কেনাকাটা এবং সাধারণ যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইজিপি জানান, রাতের বেলায় নিজেও মাঝেমধ্যে সরাসরি মাঠে উপস্থিত থাকবেন। তিনি বলেন, নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের সমন্বিত প্রয়াস অব্যাহত থাকবে।

This post was viewed: 37

আরো পড়ুন