Skip to main content

Ridge Bangla

দুই মন্ত্রীর পিএস ও পাঁচ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

নতুন সরকারের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে দুই মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি উপসচিব মো. মনিরুজ্জামান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের একান্ত সচিব হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা।

এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের এপিএস হিসেবে মো. ইব্রাহিম খলিল, বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের এপিএস হিসেবে মো. জুনাইদ নিয়োগ পেয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের এপিএস হয়েছেন মো. আল মামুন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনামের এপিএস হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরীফুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফারহান লাবীব জিশান। সহকারী একান্ত সচিবরা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী নবম গ্রেডের বেতন স্কেলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। প্রতিমন্ত্রীরা পদে বহাল থাকা পর্যন্ত বা তাদের অভিপ্রায় অনুযায়ী এ নিয়োগ কার্যকর থাকবে।

This post was viewed: 42

আরো পড়ুন