ইসিতে বড় রদবদল: একযোগে ১১২ উপজেলা নির্বাচন কর্মকর্তার বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই মাঠ প্রশাসনে ব্যাপক রদবদল আনলো নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আদেশে […]
বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুড়ির হোটেল মালিকরা

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হোটেলে বাংলাদেশি নাগরিকদের অবস্থানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (জিএসএইচডব্লিউএ) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর সদস্য হোটেল মালিকদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয় এবং সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশিদের জন্য পুনরায় হোটেল বুকিং চালুর পক্ষে মত দেন। এর […]
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা ৯ সচিবের মেয়াদ বাতিল

সরকার চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা ৯ সচিবের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। এর আগে তিন সচিবকে তাদের নিজ নিজ দফতর থেকে সরিয়ে দেওয়ার পর এবার নতুন এই সিদ্ধান্ত এলো। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তি বাতিল হওয়া সচিবদের মধ্যে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান, […]
সিটি করপোরেশনে দলীয় নিয়োগ জনগণের সঙ্গে প্রতারণা: জামায়াত

সদ্য গঠিত বিএনপি সরকারের উদ্যোগে দেশের ছয়টি সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই সিদ্ধান্তকে জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সিটি করপোরেশনে দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ নৈতিকভাবে গর্হিত […]
দুই মন্ত্রীর পিএস ও পাঁচ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

নতুন সরকারের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে দুই মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি উপসচিব মো. মনিরুজ্জামান। পার্বত্য চট্টগ্রাম […]
১০ মার্চ উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সমন্বিত সামাজিক সহায়তা নিশ্চিত করতে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের ১৩ জেলার একটি করে ওয়ার্ডে এই কর্মসূচি চালু করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে ১৩টি উপজেলার ১৩টি […]
তিন সচিবকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

সরকার প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদলের অংশ হিসেবে তিন সচিবকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে বাস্তবায়ন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রত্যাহার হওয়া সচিবরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের […]
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন শিক্ষক ই-রেজিস্ট্রেশনের শেষ সময় ১ মার্চ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশনের সময় ১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রতিষ্ঠানসমূহের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পর্যন্ত […]
১২ মার্চ বসতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে আহ্বান করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাতে তিনি জানান, নতুন সংসদের উদ্বোধনী এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশসমূহ এবং শোক প্রস্তাবও এ অধিবেশনে উপস্থাপন করা হবে। সংবিধান […]
ফের গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ তারিখ) নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ডেমরা থানা পুলিশ। অভিযোগ অনুযায়ী, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় তিনি জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার […]
ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল […]
মার্চের শেষ সপ্তাহে শুরু হচ্ছে নারী বিপিএল

নারী ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল যে, তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নারী বিপিএল আয়োজন হবে। তবে এবার জানা গেছে, বিপিএলের সূচি আরও এগিয়ে এনে মার্চের শেষ সপ্তাহে আয়োজন করা হতে পারে। গত রোববার বিসিবির বোর্ড মিটিংয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং সূত্রে জানা যায়, […]
চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তিনি চীন সফর করবেন। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট বেইজিং সফরে যাচ্ছেন। নিজের প্রথম মেয়াদে ২০১৭ সালে ট্রাম্পই সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন। সে সময় বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। দুই […]
দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে দ্রুত সময়ের মধ্যে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জরুরি ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই প্রক্রিয়া শুরু হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান […]
সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে র্যাব-১২। এ ঘটনায় ট্রাকচালক ইসমাইল হোসেন (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার গভীর রাতে যমুনা সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১২’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসানো হয়। এ […]
বরিশালে ‘হানিট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেফতার, নিজের স্ত্রীই ছিল টোপ

বরিশাল নগরীতে নিজের স্ত্রীকে ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া এক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি প্রথমে হানিট্র্যাপে ফেলে টার্গেট করা ব্যক্তিকে নির্জন স্থানে ডেকে আনত, তারপর কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকার জন্য ব্ল্যাকমেইল করত বলে জানিয়েছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে […]
মঙ্গলবার ২ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা […]
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। একই সঙ্গে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ অভিনন্দন জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে […]
আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, নড়াইলে বাবা-ছেলেসহ নিহত ৫

নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই বাবা ও তাদের দুই ছেলেও রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার আল-মামুন শিকদার। […]
ঋতুপর্ণাদের ফিজিওর খোঁজে বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপ খেলতে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছে। ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে দল রওনা দিলেও দলের ফিজিওথেরাপিস্ট জাকিয়া রহমান অসুস্থতার কারণে যেতে পারেননি। ১৮ ফেব্রুয়ারি তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং অস্ত্রোপচার হওয়ায় দলের সঙ্গে যোগ দেওয়া সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বিষয়টি জানান এবং পরে দলীয় […]