Skip to main content

Ridge Bangla

ঢাকার দুই সিটিতে মেয়র পদে লড়বেন এনসিপির আসিফ মাহমুদ ও আদীব

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

একই সঙ্গে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় এই দুই নেতার নামই শীর্ষে রয়েছে বলে এনসিপির অভ্যন্তরীণ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, রাজধানীর দুই গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে শক্ত অবস্থান তৈরি করতে চায় এনসিপি। সে লক্ষ্যেই সাংগঠনিক সক্ষমতা, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবেই দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ এবং উত্তরে আরিফুল ইসলাম আদীবকে এগিয়ে রাখা হয়েছে।

আসিফ মাহমুদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি ইতোমধ্যে দক্ষিণ সিটিতে মেয়র পদে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন। স্থানীয় পর্যায়ে সমর্থন জোগাড়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং সম্ভাব্য নির্বাচনী কৌশল নির্ধারণে কাজ চলছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা চূড়ান্ত হয়নি, তবে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে শিগগিরই প্রার্থিতা বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 39

আরো পড়ুন