Ridge Bangla

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি জানান, ২৬ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। একই দিন সকালে রাজধানীতে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় এ দুটি গুরুত্বপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এতে নতুন ও ক্ষুদ্র প্রকাশনা প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং দেশের প্রকাশনা শিল্প আরও সমৃদ্ধ হবে।

প্রতিবছরের মতো এবারও অমর একুশে বইমেলা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা। পাশাপাশি একুশে পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে দেশের গুণীজনদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে।

This post was viewed: 6

আরো পড়ুন