Ridge Bangla

হিরো আলম গ্রেপ্তার

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের করা ধর্ষণ ও নির্যাতনের একটি মামলায় এই পরোয়ানা জারি হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, পরোয়ানার চিঠি পাওয়ার পর পুলিশ জানতে পারে হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছেন। তাকে ধরতে গেলে তিনি ঢাকায় পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে শাজাহানপুর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং আদালতে হাজির করে।

অভিযোগ অনুযায়ী, সাদিয়া রহমান মিথিলা নামের এক নারীকে চলচ্চিত্রে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম তাকে বিয়ের প্রলোভন দেন। অভিযোগে বলা হয়, এই প্রলোভনের মাধ্যমে তিনি প্রতারণা করে মিথিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং তাকে শারীরিক নির্যাতন ও গর্ভপাত করাতে বাধ্য করেন। এসব অভিযোগ অস্বীকার করা হলে মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে পিবিআই তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায়। এরপর আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

This post was viewed: 5

আরো পড়ুন