Skip to main content

Ridge Bangla

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন […]

আলিম শ্রেণির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনের সময় বাড়ল

আলিম শ্রেণিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী ১ মার্চ পর্যন্ত। তথ্য এন্ট্রির শেষ সময় ৩ মার্চ পর্যন্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা সব মাদ্রাসা প্রধানের কাছে পাঠানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা […]

ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড-সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি উল্লেখ রয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন […]

কুড়িগ্রামে ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে রেল যোগাযোগ সাময়িক বন্ধ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রেনের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ওই রুটের রেল যোগাযোগ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী রমনা কমিউটার লোকাল ট্রেন (ডাউন-১৩৩) রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে মোটরসাইকেলটি […]

সংবিধান সংস্কার ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকে বিএনপি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে সংসদ সদস্য […]

হিরো আলম গ্রেপ্তার

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক […]

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণে কাজ করতে হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। […]

৫ জনকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি; পুলিশের হাতে সোপর্দ জনতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মোবাইল চুরির সন্দেহকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে হওয়া সংঘর্ষে এক ব্যক্তির ছুরিকাঘাতে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই স্থানীয় রায়েরটেকের বাসিন্দা। তাদের উদ্ধার করে ঢাকা […]

রমজানের শুরুতে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে

পবিত্র রমজানের প্রথম দিন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে ঢাকার মেট্রোরেল। রমজান মাসের অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন এই নিয়মে মেট্রোরেল চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। […]

‘২৬ এর জানুয়ারিতে সড়কে প্রাণহানি ৪৮৭ জনের

নতুন বছরের প্রথম মাসেই দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৮৭ জনের। জানুয়ারি মাসজুড়ে ৫৫৯টি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ১৯৪ জন। নিহতদের বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন সংবাদমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি। […]

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে জুলাই মাস একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দীর্ঘ ১৭ বছরের […]

টিকটকের ছায়া পেরিয়ে আপস্ক্রল্ডের উত্থানের গল্প

একটা সময় ছিল, যখন সোশ্যাল মিডিয়ার জগতে একচ্ছত্র সম্রাট ছিল টিকটক। কোটি মানুষের দিন শুরু হতো টিকটকের ভিডিও স্ক্রল দিয়ে, আর শেষ হতো অজস্র ট্রেন্ড আর বিনোদনের মাঝে। কিন্তু ২০২৬ সালের শুরুতে হঠাৎই সেই রাজ্যে সন্দেহের ছায়া নামতে শুরু করে। অনেকেই বলছিলেন, রাজনৈতিক বা সংবেদনশীল বিষয় নিয়ে পোস্ট করলে, ভিডিয়োর ভিউ কমে যাচ্ছে। কিছু পোস্ট […]

৫ জনকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি; পুলিশের হাতে সোপর্দ জনতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মোবাইল চুরির সন্দেহকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে হওয়া সংঘর্ষে এক ব্যক্তির ছুরিকাঘাতে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই স্থানীয় রায়েরটেকের বাসিন্দা। তাদের উদ্ধার করে ঢাকা […]

দক্ষিণাঞ্চলে টানা দুদিন বৃষ্টির আভাস

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। একই সঙ্গে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা […]

বিএনপি দুই দশক পর রাষ্ট্রক্ষমতায়, নতুন সরকারের কাছে প্রত্যাশা আকাশচুম্বী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার মিত্র দলগুলো। এ বিজয়ের মাধ্যমে বিএনপি দুই দশক পর ফের রাষ্ট্রক্ষমতায় ফিরল। পাশাপাশি দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান, যা দেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, সরকারের যাত্রালগ্নে দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ, অর্থনীতি, […]

রাজপথ থেকে সংসদ: হাসনাত, নাহিদ ও মাসুদের হাত ধরে জেন-জি’র নতুন ইতিহাস

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাস কেবল একটি ক্ষমতার পালাবদল ছিল না, এটি ছিল একটি প্রজন্মের জেগে ওঠার মহাকাব্য। যে প্রজন্মকে ‘এ্যাপলিটিক্যাল’ অপবাদে দূরে রাখা হয়েছিল, তারাই রাষ্ট্রের মেরামতের হাল ধরেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান তিন মুখ- নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ এবং আব্দুল হান্নান মাসুদ- এখন কেবল রাজপথের সমন্বয়ক নন, তারা এ দেশের ইতিহাসের […]