Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডা. আমান উল্লাহ

সরকারি প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ)-এর মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে তার চাকরি সংশ্লিষ্ট দপ্তরে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

This post was viewed: 45

আরো পড়ুন