Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডা. আমান উল্লাহ

সরকারি প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ)-এর মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেষণে নিয়োগ […]

জাহানারা ইস্যুতে মঞ্জুরুলকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে বিসিবি

বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক ও তারকা পেসার জাহানারা আলমের বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে। বিসিবি সূত্রে জানা গেছে, জাহানারা আলম অভিযোগ করার পর তা যাচাই করতে একটি […]

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, নতুন দায়িত্বে তিন কর্মকর্তা

বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে রদবদল করা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জেনারেল […]

পাকিস্তান সিরিজকে সামনে রেখে বিসিএলে শান্ত-মিরাজদের নেতৃত্বে মাঠে নামছে চারটি দল

পাকিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করছে। সিনিয়র জাতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাই এবং প্রস্তুতির লক্ষ্যে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী সোমবার থেকে। চার দলের স্কোয়াডে স্থানীয় এবং জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নর্থ জোনের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত, সাউথ জোনের অধিনায়ক মেহেদী হাসান […]

পুরনো ধারা বদলে যুগোপযোগী প্রাথমিক শিক্ষা গড়ার আহ্বান গণশিক্ষা মন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করতে পুরনো ও প্রথাগত চিন্তার ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সময়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে সৃজনশীল ও আধুনিক ভাবনায় প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত […]

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের তারিখ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন সম্পন্ন […]

বৃহস্পতিবার একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মনোনীত গুণীজনদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের […]

তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে চীন প্রস্তুত, সরকার চাইলেই সম্ভব: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা নদী নিয়ন্ত্রণ প্রকল্পে কাজ শুরু করার জন্য চীন সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার চাইলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাত্ক্ষণিকভাবে প্রকল্প বাস্তবায়ন শুরু করা যেতে পারে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এই তথ্য জানান। তিনি আরও বলেন, “চীন সবসময় স্বতন্ত্রভাবে এবং সরাসরি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার […]

মুন্সীগঞ্জে রহস্যজনক রোগে একদিনে সাড়ে ছয় হাজার কোয়েল পাখির মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় রহস্যজনক রোগে একদিনের মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার কোয়েল পাখি মারা গেছে। ঘটনা ঘটেছে বালুচর ইউনিয়নের খাসকান্দি মাধ্যচর গ্রামে। ভুক্তভোগী খামারের স্বত্বাধিকারী সুফিয়ান জানিয়েছেন, এতে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। সুফিয়ান জানান, তিনি চাকরি না করে নিজ উদ্যোগে প্রথমে ব্রয়লার ও লেয়ার মুরগির খামার শুরু করেছিলেন। পরে আশানুরূপ লাভ না […]

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পেতে পারেন অনুদান, আবেদন করবেন যেভাবে

দেশের সব বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুদানের জন্য আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ আবেদন শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। আবেদন চলবে ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান […]

রাজবাড়ীতে ব্যবসায়ী জাহিদ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে স্যানিটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭) হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ও এজাহারনামীয় ১ নম্বর আসামি রাতুল (২৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাতুল রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর মাইছাঘাটা এলাকার রাজুর ছেলে। র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর […]

মার্কিন চাপের মুখে ভেনেজুয়েলা ছাড়ছেন কিউবার নিরাপত্তা উপদেষ্টা ও চিকিৎসকেরা

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের প্রেক্ষাপটে ভেনেজুয়েলা থেকে কিউবার নিরাপত্তা উপদেষ্টা ও চিকিৎসকেরা ধীরে ধীরে সরে যাচ্ছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ওই সূত্রগুলোর বরাত দিয়ে জানায়, ওয়াশিংটনের লক্ষ্য দীর্ঘদিনের মিত্র কারাকাস ও হাভানার সম্পর্কের ভিত দুর্বল করা। সূত্রের তথ্যমতে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এখন নিজের নিরাপত্তার জন্য দেশীয় দেহরক্ষীদের ওপর নির্ভর করছেন। অথচ এর […]

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করবেন বলেও জানিয়েছেন তিনি। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে সম্ভাব্য পরিবর্তন কবে নাগাদ আসতে পারে- […]

হাবিবুল বাশারকে বাংলাদেশ ক্রিকেটের প্রধান নির্বাচক ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে। জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণে তিনি আর চুক্তি নবায়নে আগ্রহী নন বলে বিসিবিকে আগেই জানিয়েছিলেন। এরপর […]

সিরিয়ায় সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান আইএসের

সিরিয়ায় আহমেদ আল-শারা সরকারের বিরুদ্ধে যোদ্ধাদের লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল শনিবার প্রকাশিত এক অডিও বার্তায় সংগঠনটির মুখপাত্র এ আহ্বান জানান। প্রায় দুই বছর পর আইএসের কোনো মুখপাত্রের এটি প্রথম অডিও বার্তা। অনলাইনে ছড়িয়ে পড়া আগে থেকে রেকর্ড করা বার্তায় আইএসের মুখপাত্র আবু হুজাইফা আল-আনসারি বলেন, সিরিয়ায় সংগঠনের সদস্যদের […]

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি রোবিনসন হেলিকপ্টার রোমনেনস্কি জেলায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা তিনজনের […]

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী ভারত: হাইকমিশনার প্রণয় ভার্মা

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী তারা। রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রণয় ভার্মা বলেন, “আমরা সবসময় দূরদর্শী ও জনকেন্দ্রিক […]

সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের ১৫% বৈশ্বিক শুল্কের ঘোষণা

মার্কিন সুপ্রিম কোর্ট আগের আমদানি শুল্ক বাতিল করার পর নতুন করে ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি বলেছিলেন, আদালতে বাতিল হওয়া শুল্কের পরিবর্তে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব পণ্যের ওপর ১০ শতাংশ হারে কর বসানো হবে। তবে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, একটি অব্যবহৃত বাণিজ্য আইনের আওতায় […]

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে আনিশা ফেরদৌসী (২২) নামে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আনিশার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়। তিনি […]

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী পকেট গেট চেকপোস্টে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল মো. শাহ আলম (২৮) যাত্রাবাড়ী থানায় কর্মরত। দায়িত্ব পালনের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে দুটি ব্যাগসহ দেখতে পান তিনি। তল্লাশি করতে উদ্যত হওয়ার পরপরই তারা ধারালো অস্ত্র দিয়ে ওই […]