Skip to main content

Ridge Bangla

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে জানান, বিএনপির কোনো সংসদ সদস্য আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বিদ্যমান সংবিধানেও এ ধরনের কোনো পরিষদের বিধান অন্তর্ভুক্ত হয়নি। গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে প্রথমে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং পরিষদের সদস্যদের শপথ গ্রহণের জন্য প্রয়োজনীয় সাংবিধানিক কাঠামো নির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, এ সংক্রান্ত ফরম বা বিধান সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার পর সংসদে গৃহীত হলে পরিষদের সদস্যদের শপথ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। বিএনপি বরাবরই সংবিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও তা অনুসরণ করবে বলে জানান তিনি।

This post was viewed: 30

আরো পড়ুন