নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশ সরকারের প্রতি শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। এরই ধারাবাহিকতায় ভারত সফরের জন্য আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। চিঠিতে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি সুবিধাজনক সময়ের […]
তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মঙ্গলবার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেছেন। একই দিন এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাংলাদেশ […]
শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার ৪৯ জন

নতুন বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন মোট ৪৯ জন সংসদ সদস্য (এমপি)। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন দেশসেরা রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন সদস্যরা। তালিকায় রয়েছেন […]
বিএনপির নতুন মন্ত্রিসভায় ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ নেওয়া প্রতিমন্ত্রীরা হলেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, […]
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, বিচারপতি, কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শপথ […]
জামানত হারিয়েছেন ৬৬ শতাংশ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে বিপুলসংখ্যক তাদের নির্বাচনী জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মোট প্রতিদ্বন্দ্বিতাকারী ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৩৪৭ জনই জামানত হারিয়েছেন। অর্থাৎ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ৬৬ শতাংশ নির্ধারিত সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি […]
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৩৫টি বসতঘর

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৫–এর ব্লক ই-৫ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য। স্থানীয় সূত্রে জানা […]
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা […]
জামায়াতসহ ১১ দলীয় জোটের এমপিরা সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন। দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে এই অনুষ্ঠান শুরু হয়। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ […]
ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি কিংবা সরকারিভাবে কোনো প্লট গ্রহণ করবেন না- এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের কোনো সংসদ সদস্য আমদানিকৃত ডিউটি ফ্রি গাড়ির সুবিধা […]
বিএনপি শপথ না নিলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না জামায়াত: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করলে জামায়াতের এমপিরাও কোনো ধরনের শপথ নেবেন না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুপুর ১২টায় জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত […]
ভেনেজুয়েলায় যেতে চান ট্রাম্প

ভেনেজুয়েলা সফর করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির তেলের বিশাল রিজার্ভকে কাজে লাগাতে চান। তবে এখনও তার তেল খাতকেন্দ্রিক পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সম্প্রতি মার্কিন এনার্জি সচিব ক্রিস রাইট ভেনেজুয়েলায় দুই দিনের সফর করেন। সেখানে তিনি নতুনভাবে খোলা তেল খাতে মার্কিন সংস্থাগুলোর অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন। সম্প্রতি ভেনেজুয়েলার জাতীয় পরিষদ একটি আইন পাস […]
সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান

তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর অনুষ্ঠিত সংসদীয় দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনের নির্ধারিত সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা হিসেবে মনোনীত করা […]
বিএনপি সংবিধান সংস্কার শপথ না নেওয়ায় মন্ত্রীপরিষদে যাবেন না এনসিপির এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন না। কারণ, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে ফটোকার্ডে লেখা ছিল, ‘বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় […]
প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সাধারণত জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত […]
সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে জানান, বিএনপির কোনো সংসদ সদস্য আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। […]
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী ‘নতুন বাংলাদেশের’ প্রথম নির্বাচিত সরকার আজ দায়িত্ব নিতে যাচ্ছে। দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তী শাসনের অবসান ঘটিয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রথা অনুযায়ী বঙ্গভবনে শপথ আয়োজনের পরিবর্তে এবার জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ ভবনের […]
নতুন সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা […]
কারওয়ান বাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় একটি ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী […]
সাবস্ক্রিপশন ইকোনমি: মালিকানা থেকে ব্যবহারের দিকে ঝুঁকে পড়া বিশ্ব

এক দশক আগেও আমাদের বিনোদন বা কাজের ধরণ ছিল অন্যরকম। পছন্দের সিনেমা দেখতে আমরা ডিভিডি কিনতাম, প্রিয় শিল্পীর গান শুনতে কিংবা পছন্দের গেমের জন্য সিডি সংগ্ৰহ করতাম। এমনকি কম্পিউটারে কোনো কাজ করতে হলে বড় অংকের টাকা দিয়ে সফটওয়্যারের লাইসেন্স কিনে নেয়ার মতো বিষয়গুলো ছিল খুবই সাধারণ। কিন্তু আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখন আমাদের আলমারিতে সিডি […]