Skip to main content

Ridge Bangla

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের দমন-পীড়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়া এবং সংসদকে অকার্যকর করে রাখার পর অবশেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংসদ গঠিত হয়েছে। জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতৃত্বে নির্বাচিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, দলের সংসদ সদস্যরা দায়িত্বশীলতার অংশ হিসেবে ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি সরকারিভাবে কোনো প্লটও গ্রহণ করবেন না বলে সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিতে চায় বিএনপি।

This post was viewed: 35

আরো পড়ুন