Skip to main content

Ridge Bangla

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশি নিহত, আহত ১

সৌদি আরবের আবহা শহরে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের একই পরিবারের চারজন সদস্যও রয়েছেন। আহত অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে ওই পরিবারের এক কন্যা।

স্থানীয় সময় রোববার রাত ৩টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিজানুর রহমান (৪২), তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), বড় কন্যা মোহনা (১৩), ছোট কন্যা সুবাহ (১.৫ বছর) এবং মেজ সন্তান বাবর (৩০)। আহত ফাইজা আক্তার (১১) বর্তমানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের সদস্য ও ব্যবসায়ী বাহারুল আলম বলেন, “আমার ছোট ভাই মিজানুর দীর্ঘদিন ধরে সৌদি আরবে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। ওই সময় দুর্ঘটনার শিকার হন তারা।”

নিহত মিজানুরের মামাত ভাই রিফাতুল ইসলাম জানিয়েছেন, পার্শ্ববর্তী গ্রামের সৌদিপ্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে আমরা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়েছি।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর কিছুক্ষণ আগে পেয়েছি। লাশ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব।

This post was viewed: 40

আরো পড়ুন