Skip to main content

Ridge Bangla

নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার: বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরে গেলেও নতুন বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব কেবল সরকারের নয়; এটি আমার, আপনার এবং আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তিনি দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে দেওয়া ভাষণে […]

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য নিয়োগ পেলেন ড. আবদুল হাছিব

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’-এর প্রথম উপাচার্য হিসেবে প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিবকে নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল […]

রূপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি, লোপাট লাখ টাকার বেশি নগদ অর্থ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি স্কুলে রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। অফিস কক্ষের তালা ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাইস্কুলে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে এক সহকারী শিক্ষক স্কুলে এসে অফিস কক্ষের দরজার তালা […]

জাল ভোট নিয়ে টিআইবির নামে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট পড়ার অভিযোগকে ঘিরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নাম ব্যবহার করে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ধরনের অপতথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে তারা। সম্প্রতি ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থাপিত […]

নতুন মন্ত্রিসভা চূড়ান্তের পথে চমকের আভাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রচারিত এসব তালিকার অধিকাংশই অনুমাননির্ভর। প্রকৃতপক্ষে নতুন মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়তার […]

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা প্রস্তুত গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আবাসনের জন্য রাজধানীতে ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি বাসভবন এখনো চূড়ান্ত করা হয়নি বলেও জানান তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে […]

পারিবারিক কারণে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশের বাইরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। বিসিবি সিইও জানান, “বুলবুল ভাই পারিবারিক কারণে দেশ ছাড়ছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন […]

নমুনা নোট নিয়ে দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা ও অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা দেয় বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন জানায়, সম্প্রতি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে […]

১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের

রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে রমজান মাসে কোনো পরীক্ষা থাকলে তা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আনা এ-সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ আজ এই আদেশ […]

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি। গতকাল রোববার অনুষ্ঠিত এ ফোনালাপে জাতীয় সংসদ নির্বাচনে দলের সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি। নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. আল-খুলাইফি জানান, তিনি বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ […]

নির্বাচন কেন্দ্রিক ৯৯৯-এ ৮ হাজার ৩৮০ কল, অভিযোগ ৩৭১৩টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মোট ৮ হাজার ৩৮০টি কল এসেছে। এর মধ্যে ৩ হাজার ৭১৩টি কল ছিল বিভিন্ন অভিযোগসংক্রান্ত। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম। তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯৯৯ একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। […]

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ভারত। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে জয়ের ফলে তিন ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। নির্ধারিত লক্ষ্য […]

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশি নিহত, আহত ১

সৌদি আরবের আবহা শহরে এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের একই পরিবারের চারজন সদস্যও রয়েছেন। আহত অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে ওই পরিবারের এক কন্যা। স্থানীয় সময় রোববার রাত ৩টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিজানুর রহমান (৪২), তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), বড় কন্যা মোহনা (১৩), […]

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সেনাপ্রধান

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করায় সেনাসদস্যদের ভূমিকাই একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সেনা সদরে অনুষ্ঠিত সেনাপ্রধানের দরবারে তিনি এসব কথা বলেন। এতে ঢাকার বাইরে অবস্থানরত সেনাসদস্য এবং জাতিসংঘ […]

দুই উপদেষ্টার সম্ভাব্য দেশত্যাগ নিয়ে জুলকারনাইনের ফেসবুক স্ট্যাটাস

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে সম্ভাব্য দেশত্যাগকারী ওই দুই উপদেষ্টার পরিচয় উল্লেখ করেননি তিনি। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জুলকারনাইন সায়ের। পোস্টে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট দুই উপদেষ্টার ঘনিষ্ঠ মহলের বরাত […]

নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকার শাহনাজ বেগমের পরিত্যক্ত নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নির্মাণাধীন বাড়ির […]

গলায় ফাঁসির দড়ি থেকে সংসদে যারা

কথায় আছে, মানুষের জীবন বড্ড ঠুনকো। প্রতি মুহূর্তে সেই জীবন বাঁক নিতে পারে, আর প্রতিটি বাঁকেই ঘুরে যেতে পারে জীবনের গতিপথ। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছে দেশবাসী। এরই ধারাবাহিকতায় দেখা গেছে, দীর্ঘ কারাবাস ও মৃত্যুদণ্ডের রায় পেছনে ফেলে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি ও জামায়াতের তিন আলোচিত নেতা। ২৪-এর […]

আজ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে এনসিপি

জুলাই জাতীয় সনদে আজ (সোমবার) স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে সন্ধ্যা ৬টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সনদে স্বাক্ষর করবেন। এনসিপির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, প্রতিনিধি দলে সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার […]

পশ্চিম তীরে নিয়ন্ত্রণ জোরদার করছে ইসরায়েল, ক্ষোভ ফিলিস্তিনিদের

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য ফিলিস্তিনিদের জমি কেনা সহজ করতে নতুন কয়েকটি বিতর্কিত পদক্ষেপ অনুমোদন করেছে ইসরায়েল। রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির মন্ত্রিসভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ফিলিস্তিনি নেতারা এ পদক্ষেপকে ‘কার্যত একীভূতকরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। পশ্চিম তীর দীর্ঘদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু। এই অঞ্চলেই ভবিষ্যতে […]

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক কিশোর মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুলের গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিম মিয়া (১৫) কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা দ্বীন ইসলামের ছেলে। মাহিম রাজধানীর কাজলা এলাকায় একটি স্থানীয় মাদরাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন। স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে […]