Ridge Bangla

নির্বাচনী জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানাল মিসর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় মিসর দূতাবাস বিজয়ী দলের পাশাপাশি সফলভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়। বার্তায় আরও উল্লেখ করা হয়, এই নির্বাচন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।

মিসর আরও জানায়, নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী, যাতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয় এবং উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়া যায়।

This post was viewed: 19

আরো পড়ুন