Ridge Bangla

৩০টি আসনে ভোট পুনর্গণনার আবেদন জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ স্থগিত রাখার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগও নিয়েছে দলটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। […]

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সুপারিশে ‘পরীক্ষা গ্রহণ কমিটি’ গঠন

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের ‘পরীক্ষা গ্রহণ কমিটি’ গঠন করেছে সরকার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠনের কথা বলা হয়েছে। আদেশে […]

তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কাছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম সংশ্লিষ্ট নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ বার্তা হস্তান্তর করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছানো […]

আজ থেকে আমরা স্বাধীন: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নির্বাচনে বিজয়ী করায় দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।” শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের জনগণ […]

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন মিয়া

মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে […]

ভোটের অনুপাতে উচ্চকক্ষের ১০০টি আসন নির্ধারণে রায় দিয়েছে জনগণ: হামিদুর রহমান

ভোটের অনুপাতে উচ্চকক্ষের ১০০টি আসন নির্ধারণের পক্ষে দেশের জনগণ সুস্পষ্ট রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ সূচক বিপুল ভোটে জয়লাভ করায় ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো গ্রহণযোগ্যতা নেই। এ বিষয়ে কেউ […]

রোববার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর রাজনৈতিক সমঝোতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতে তারেক রহমান রোববার সাক্ষাৎ করবেন ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে। এজন্য আগামীকাল তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিক দলগুলো আরও তিনটি […]

জামায়াত কর্মীদের দোকান ভাঙচুরের অভিযোগে কৃষক দল নেতা বহিষ্কার

ফেনীর ফুলগাজী উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মীদের চারটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগের পর কৃষক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিরহাট বাজারের পোস্ট অফিস রোডে অবস্থিত জামায়াত নেতা আনোয়ার হোসেনের ‘আনোয়ার ফ্যাশন সুজ’ ও […]

নির্বাচনী জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানাল মিসর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় মিসর দূতাবাস বিজয়ী দলের পাশাপাশি সফলভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়। বার্তায় আরও উল্লেখ করা হয়, এই নির্বাচন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক […]

ইয়েমেনি অভিবাসীদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মার্কিন সরকার গতকাল শুক্রবার জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে আসা অভিবাসীদের জন্য একটি সুরক্ষিত মর্যাদা বাতিল করছে, যা গত এক দশক ধরে চালু ছিল। খবর এএফপি’র। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ঘোষণা করেন যে, সশস্ত্র সংঘাতের কারণে ২০১৫ সালের সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের দেশটির জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বা টিপিএস ৬০ দিনের মধ্যে বাতিল করা হবে। ট্রাম্প প্রশাসন […]

কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তারেক রহমান। কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা […]

সংসদে জায়গা হয়নি ৪২ রাজনৈতিক দলের, জয় নেই একটি আসনেও

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় মোট ৫১টি রাজনৈতিক দল। এর মধ্যে ৪২টি রাজনৈতিক দল একটি আসনও জিততে পারেনি। এখন পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তিনটি আসনের ফল স্থগিত রয়েছে, একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত হয়েছে এবং দুটি আসন আইনি জটিলতায় রয়েছে। ঘোষিত ফল বিশ্লেষণে দেখা যায়, ছোট […]

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবার এমপি হচ্ছেন অর্ধেকের বেশি প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের রূপরেখা স্পষ্ট হওয়ার পাশাপাশি জানা গেছে, এবারের সংসদে উল্লেখযোগ্য সংখ্যক নতুন মুখ জায়গা করে নিচ্ছেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজয়ী প্রার্থীদের প্রায় অর্ধেকই এবার প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ তালিকায় রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় […]

চট্টগ্রামের এক গ্রাম থেকেই বিএনপির তিন এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য ঘটনা ঘটেছে। জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিজয়ী হয়েছেন এমন তিন প্রার্থী, যাদের সবার বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে। ফলে ফলাফল ঘোষণার পর থেকেই গ্রামজুড়ে বইছে খুশির জোয়ার। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয় পাওয়া এই তিন প্রার্থী হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) […]

ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ক্যারিবীয় সাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে ওই অঞ্চলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রণতরীটির ক্রু ও নৌসেনাদের ইতিমধ্যেই এই নতুন গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। পারস্য উপসাগরে অবস্থানরত অপর মার্কিন রণতরী আব্রাহাম লিনকনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপে যোগ দেবে জেরাল্ড আর. ফোর্ড। গত […]

সর্বকনিষ্ঠ নারী এমপি হয়ে ইতিহাস গড়লেন ফারজানা শারমিন পুতুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-1 (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিজয়ী হয়ে দেশের সর্বকনিষ্ঠ নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (৪১)। একই সঙ্গে রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে […]

কেমন হতে পারে তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ায় দীর্ঘ ২০ বছর পর সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারি বা তার কাছাকাছি […]

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে ইইউ মিশন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সংস্থাটি বলেছে, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন ইভার্স ইজাবস। এ […]

তৃতীয় বিশ্বে গণতন্ত্রের সংকট: এক অন্তহীন গোলকধাঁধা

বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলো যখন একে একে ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল ভেঙে স্বাধীন হতে শুরু করে, তখন তাদের সামনে প্রধান স্বপ্ন ছিল ‘গণতন্ত্র’। ভাবা হয়েছিল, দীর্ঘদিনের শোষণ আর পরাধীনতা শেষে সাধারণ মানুষের হাতে ক্ষমতা আসাই হবে মুক্তির সোপান। কিন্তু কয়েক দশক পেরিয়ে এসে দেখা যাচ্ছে, অধিকাংশ তৃতীয় বিশ্বের দেশে গণতন্ত্র […]

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

মার্কিন সামরিক বাহিনী গতকাল শুক্রবার জানিয়েছে যে, তারা ক্যারিবীয় সাগরে আবারও একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করেছে। যার ফলে গত সেপ্টেম্বরের পর থেকে চলমান মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা অন্তত ১৩৩ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেপ্টেম্বরের শুরুতে কথিত চোরাচালান নৌকাগুলোকে লক্ষ্য করে অভিযান শুরু করে। তিনি জোর দিয়ে […]