Skip to main content

Ridge Bangla

ইতিবাচক রাজনীতির উদ্যোগে তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা গড়ে তোলা সময়ের দাবি। পুরোনো প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতির সূচনা করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়।

তিনি আরও উল্লেখ করেন, ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে তারেক রহমান রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন। জানা গেছে, সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডা. শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। পরে তিনি বেইলি রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসভবনে যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অন্যদিকে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট।

This post was viewed: 47

আরো পড়ুন