তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। সাক্ষাৎ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, তারেক রহমানের […]
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভূতপূর্ব জয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁর পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত […]
নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ: নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে অবস্থিত নাহিদের বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের […]
তারেক রহমানের শপথে আসছেন ভারতের প্রতিনিধি স্পিকার ওম বিড়লা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন না। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক […]
শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে যাবেন উপদেষ্টারা, ফেরার পথে থাকবে না জাতীয় পতাকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় পতাকাবাহী গাড়িতে করে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে শপথ শেষে একই গাড়িতে বাসায় ফিরলেও তখন আর গাড়িতে জাতীয় পতাকা থাকবে না। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষ […]
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ জন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনাসেতু-ঢাকা মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার যমুনা জোকারচর গোহালিয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার বাসিন্দা আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০) এবং একই এলাকার মান্নানের ছেলে শরিফ উদ্দিন (৪১)। দুর্ঘটনার সময় শরিফ উদ্দিন ভ্যানগাড়ির যাত্রী ছিলেন। […]
টাঙ্গাইলে আওয়ামী লীগের ১৩ নেতাকে ইউপি চেয়ারম্যানে পুনর্বহাল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আদালতের নির্দেশনা অনুযায়ী পুনর্বহাল করা হয়েছে। আদালত পূর্বে জারি করা প্রশাসক নিয়োগ বাতিল করে এই আদেশ দেন। পুনর্বহাল হওয়া চেয়ারম্যানদের মধ্যে সবাই উপজেলা আওয়ামী লীগের তৎকালীন পদ-পদবীধারী নেতা ও প্রভাবশালী সদস্য। রোববার (১৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত পরিপত্রে পুনর্বহালের […]
রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের পদোন্নতি নীতিমালার বৈধতা প্রশ্নে রুল জারি

রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের পদোন্নতি নীতিমালা-২০২৫-এর বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা আফসানা মিমি ঝর্নার করা এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মাহিদুল […]
সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ জন

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান […]
যুক্তরাষ্ট্রের ‘বোর্ড অব পিস’ সভায় যোগ দেবেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর প্রথম সভায় যোগ দিতে ওয়াশিংটনে যাবেন। রোববার এক পডকাস্টে তিনি এ কথা জানান। এএফপি এ খবর জানিয়েছে। আলবেনীয় পডকাস্ট ফ্লাসিম-এ দেওয়া সাক্ষাৎকারে রামা আরও বলেন, ‘শান্তি পরিষদের আনুষ্ঠানিক গঠন এবং পরিষদের কার্যক্রম উদ্বোধনের জন্য আমি ওয়াশিংটনে যাব।’ ইসরাইল-হামাস যুদ্ধের দু’বছর পর […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি পেল প্রায় ৫০%, জামায়াত ৩২ শতাংশ ভোট

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে, ১১-দলীয় জোট পেয়েছে […]
কে হচ্ছেন পরবর্তী ক্রীড়ামন্ত্রী?

২০০৮ সালের পর উৎসবমুখর পরিবেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের অনেক আগে থেকেই সাবেক ফুটবলার আমিনুল হক ছিলেন আলোচনার শীর্ষে। ক্রীড়া ক্ষেত্রে তার বিশেষ অবদানের জন্য অনেকে ভেবেই নিয়েছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি ক্ষমতায় আসে এবং আমিনুল ইসলাম যদি নির্বাচনে জয়লাভ করেন, তাহলে সরকারের পরবর্তী ক্রীড়ামন্ত্রী তিনিই হবেন। কিন্তু এবারের নির্বাচনে আমিনুল […]
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড: বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণদ্বার

একটি জাতির ইতিহাসে এমন কিছু সময় আসে যখন তার জনমিতিক কাঠামো উন্নয়নের এক অনন্য চাবিকাঠি হয়ে দাঁড়ায়। অর্থনীতিবিদদের ভাষায় এই সুযোগই হলো ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা ‘জনমিতিক লভ্যাংশ’। যখন কোনো দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা (১৫ থেকে ৬৪ বছর) নির্ভরশীল মানুষের (শিশু ও বৃদ্ধ) সংখ্যার চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখন সেই দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির এক বিশেষ […]
গাইবান্ধায় কারাবন্দী আ. লীগ নেতা লিপনের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কারাবন্দী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম লিপন (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভাঙচুর ও মারামারির একটি মামলায় গত ১৮ অক্টোবর শামিকুল ইসলাম কারাগারে যান। এর আগে থেকেই তিনি […]
উজিরপুরে ছাত্রীকে ‘চুমু’ দেওয়ার অভিযোগে শিক্ষককে পেটাল ছাত্রদল

বরিশালের উজিরপুরে ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এক শিক্ষকের ওপর হামলা চালিয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার হারতা বাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষকের নাম উত্তম কুমার। তিনি হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। স্থানীয়দের কাছে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষকের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা আক্রমণ চালাচ্ছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ […]
আরব আমিরাত ও ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের নেপথ্যে

২০২০ সালের ১৩ আগস্ট বিশ্বরাজনীতিতে এক নাটকীয় মোড় আসে, যখন হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয় যে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল তাদের মধ্যকার সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে সম্মত হয়েছে। এটি পরবর্তীতে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ (Abraham Accords) নামে পরিচিতি পায়। দীর্ঘ সাত দশকের আরব-ইসরায়েল বৈরিতার প্রাচীর ভেঙে একটি মুসলিম আরব রাষ্ট্রের সাথে ইহুদি রাষ্ট্রের এই মিতালী […]
কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না: জামায়াত আমির

নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনোত্তর পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একটি বিশেষ দলের […]
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে

দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের বাইরে নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমবারের মতো নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে যাচ্ছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এর আগে একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। মন্ত্রিপরিষদ […]
নতুন সরকারের শপথে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে বাংলাদেশের নতুন সরকার। গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ […]
ইতিবাচক রাজনীতির উদ্যোগে তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা গড়ে তোলা সময়ের […]