Skip to main content

Ridge Bangla

তারেক রহমানের শপথে আসছেন ভারতের প্রতিনিধি স্পিকার ওম বিড়লা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন না। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের উপস্থিতি ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন ঘটায়। এটি দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকেও পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দীর্ঘ যুগের ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারত একটি ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে স্বাগত জানাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই সরকারের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে একই দিনে তিনি ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিটে অংশগ্রহণের কারণে সরাসরি উপস্থিত হতে পারছেন না। এজন্য ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় পাঠানো হচ্ছে লোকসভার স্পিকার ওম বিড়লাকে।

This post was viewed: 33

আরো পড়ুন