Skip to main content

Ridge Bangla

নতুন সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করাবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও একই দিন শপথ গ্রহণ করানো হবে।

এদিকে সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে মোট ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয় পেয়েছে।

ভোটের হিসেবে ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট অর্জন করেছে। এছাড়া এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস যথাক্রমে ৩ দশমিক ০৫, ২ দশমিক ৭০ ও ২ দশমিক ০৯ শতাংশ ভোট পেয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নতুন সংসদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

This post was viewed: 36

আরো পড়ুন