Skip to main content

Ridge Bangla

সমঝোতা করতে গিয়ে বৈঠকেই সংঘর্ষ, আহত ১০

নির্বাচন শেষ হলেও বাগেরহাটের শরণখোলায় উত্তেজনা থামেনি। সমঝোতার উদ্দেশ্যে আয়োজিত বৈঠক ঘিরে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আগের দিনের নির্বাচন চলাকালে এক হামলার ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধ মেটাতে শুক্রবার সকালে উভয় পক্ষ আলোচনায় বসে। তবে আলোচনার একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সংঘর্ষে রূপ নেয়।

আহতরা হলেন যুবদল নেতা হালিম খান, রুল হক ফরাজী, ফুলসোনা বেগম, ইব্রাহিম বেপারী, মাসুম ফরাজী, সুমন ফরাজী, কবির ফরাজী, রুবেল খান, রিয়াদুল ফরাজী ও জসিম ঘরামী।

আহতদের মধ্যে দুজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

শরণখোলা থানার ওসি সামিনুল হক জানান, নির্বাচনী বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

This post was viewed: 31

আরো পড়ুন