রোববারের মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়কে জনগণের অভূতপূর্ব সমর্থনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, আগামী রোববারের মধ্যে দলটি নতুন সরকার গঠন করবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল বলেন, “বিএনপি জনগণের দল। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তা আমাদের কাছে […]
ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে জয়ী মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ১ লাখ ৭২ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন […]
দীর্ঘ ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে এগোচ্ছে। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৫৬টি আসনে জয়লাভ করেছেন। জাতীয় নাগরিক পার্টি ৬টি আসনে জিতেছে এবং […]
গোপালগঞ্জে বিএনপির রেকর্ড জয়, শেষ হলো আওয়ামী লীগের দীর্ঘ আধিপত্য

সাড়ে পাঁচ দশক ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগের একক আধিপত্যের অবসান ঘটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। জেলার তিনটি গুরুত্বপূর্ণ আসনে জয়লাভ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে এই আসনগুলোতে বরাবরই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা বিজয়ী হতেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি বদলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবারের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে […]
গণভোটে ‘না’ জয়ী চারটি আসন: বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত গণভোটে এখন পর্যন্ত চারটি আসনে ‘না’ ভোটের বিজয় হয়েছে। এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জয়ী ‘না’ ভোট পড়া আসনগুলো হলো বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-১৩। তবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইসির তথ্য অনুযায়ী, বান্দরবান আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, যেখানে ‘না’ […]
ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী অফিসে হামলায় বাবা-ছেলেসহ আহত ৪

ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানা রোড এলাকায় এ হামলা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে। এতে চারজন গুরুতর আহত হন। স্থানীয়দের ভাষ্য, ঝিনাইদহ-৪ […]
ভোটাধিকার প্রয়োগ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য বিকৃত করে অপপ্রচার

ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর খণ্ডিত বক্তব্য উপস্থাপন করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ […]
পাবনা-৪ আসনে পুনঃভোট গণনার দাবি বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। উপজেলা নির্বাচন কমিশন সূত্রে ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ […]
পাবনায় ডিসি কার্যালয় ঘেরাও: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, […]
তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের প্রেক্ষিতে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন বার্তা জানানো হয়। দূতাবাসের পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি এবং তারেক রহমানকে তাদের […]
সমঝোতা করতে গিয়ে বৈঠকেই সংঘর্ষ, আহত ১০

নির্বাচন শেষ হলেও বাগেরহাটের শরণখোলায় উত্তেজনা থামেনি। সমঝোতার উদ্দেশ্যে আয়োজিত বৈঠক ঘিরে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আগের দিনের নির্বাচন চলাকালে এক হামলার ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধ মেটাতে শুক্রবার সকালে উভয় পক্ষ আলোচনায় বসে। […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ: ২০৯ আসনে বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বাধিক ২০৯টি আসনে জয়লাভ করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা […]
তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ জয়লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত এবং […]
বাংলাদেশের জনগণকে অভিনন্দন চীনের

১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে। এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস বলেছে, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।’ চীনা […]
অপরাধের বিচার হবে আইনি প্রক্রিয়ায়, বিজয়ের পর শান্ত থাকার আহ্বান সালাহউদ্দিনের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, নির্যাতন ও নানা অবিচারের শিকার ব্যক্তিদের বিচার আইনের মাধ্যমেই নিশ্চিত করা হবে। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্তদের বিষয়েও আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজয়ের পর পেকুয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে […]
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে জয়ী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে দুই আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। যদিও নির্বাচন কমিশনের […]
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪ শতাংশ: ইসি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৫৯.৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। ইসি জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন ভোটারের মধ্যে উল্লেখযোগ্য অংশ […]
আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর অর্জিত ‘বিজয়’ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অনুভূতি প্রকাশ করেন। পোস্টে মির্জা ফখরুল বলেন, “সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় […]
তারেক রহমানকে বিজয়ের অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের প্রেক্ষাপটে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।” তিনি উল্লেখ করেন, এই জয় বাংলাদেশের […]
বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৩০০ আসনের জাতীয় সংসদে বিএনপি-নেতৃত্বাধীন জোট ২১৩টি আসনে বিজয়ী হয়ে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে দলটি সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে। অন্যদিকে, আগামী সংসদে বিরোধী দলের ভূমিকায় দেখা যেতে পারে জামায়াত-এনসিপি জোটকে। […]