Skip to main content

Ridge Bangla

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তসংলগ্ন পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বালুখালী এলাকার রহমতের বিল সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, পালংখালীর বালুখালী গ্রামের নুরুল আমিন (৩২), রহমতের বিল গ্রামের জানে আলম (৩৫) এবং কক্সবাজার সদর পৌর এলাকার সোহেল রানা (২৬)।

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, দুটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটার, একটি হ্যামার, দুটি চাপাতি এবং দুটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়। এছাড়া চার রাউন্ড পিস্তলের গুলি, ৬৯ রাউন্ড একে-২১-এর গুলি, তিনটি কার্তুজ ও ১৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

This post was viewed: 38

আরো পড়ুন