Skip to main content

Ridge Bangla

নির্বাচন বানচালের চেষ্টা রুখে দেবে জনগণ: নজরুল ইসলাম খান

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি বা ভোট প্রতিরোধের যেকোনো অপচেষ্টা জনগণই প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, জনগণই তাদের রুখে দেবে। এমনকি বিএনপি এমন কিছু করলে জনগণ তাদেরও ছাড় দেবে না। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে […]

নির্বাচনে ভোট দেবেন না মেসি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লাপোর্তা আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট। এবারের নির্বাচনে সাবেক তারকা ফুটবলারের ভূমিকা নিয়ে আলোচনাও জোরদার হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন জানিয়েছেন। তবে লিওনেল মেসি এই বিষয়ে কোনো অবস্থান নেননি। মেসি […]

সবাইকে ভোট দেওয়া ও ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং ফলাফল যাই হোক না কেন তা গণতান্ত্রিকভাবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। সিইসি বলেন, আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এ […]

গুলশানে সকাল ১০টায় ভোট দেবেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের […]

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তসংলগ্ন পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বালুখালী এলাকার রহমতের বিল সংলগ্ন স্থানে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন, পালংখালীর বালুখালী গ্রামের নুরুল আমিন (৩২), রহমতের বিল গ্রামের জানে আলম (৩৫) এবং কক্সবাজার সদর পৌর এলাকার সোহেল রানা […]

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের সব শ্রেণি-পেশার ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, এই যুগান্তকারী গণভোট ও নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এটি […]

এশিয়া কাপ: ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো বাংলাদেশ নারী দল

আগামী ১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিমা খাতুনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক ফাহিমার পাশাপাশি আছেন অভিজ্ঞ ক্রিকেটার শামীমা সুলতানা, ইশমা […]

ভোটগ্রহণ চলাকালীন চার দফায় ভোটের হার পাঠানোর নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার দফায় ভোটের হার (শতকরা) পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্র থেকে সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ […]

কানাডায় স্কুল ও আবাসিক ভবনে বন্দুক হামলা, অন্তত ১০ জন নিহত

কানাডার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বন্দুক হামলায় দশজন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী। সন্দেহভাজন হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ নামের পাহাড়ি শহরে এ ঘটনা ঘটে। এলাকাটি রকি পর্বতমালার পাদদেশে। রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে […]

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম জোরদারভাবে এগিয়ে চলছে। ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটাররা (ICPV) ভোটদানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ […]

ভেনেজুয়েলার তেল খাতের নিষেধাজ্ঞা আরও শিথিল করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল শিল্প সম্পর্কিত নিষেধাজ্ঞা মঙ্গলবার আরও শিথিল করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের এই শিথিলতার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশটির তেল খাতে আমেরিকান কোম্পানিগুলোর অংশগ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করা হচ্ছে, বিশেষ করে তখন, যখন দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি লাইসেন্স জারি করেছে, যা ভেনেজুয়েলার […]

ভোটের দিনে রাজধানীতে কড়া নিরাপত্তা, মোতায়েন বিশেষায়িত ইউনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকায় গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল বৃহস্পতিবারের ভোটকে কেন্দ্র করে পুরো মহানগর এলাকাকে নিরাপত্তার বলয়ে আনা হয়েছে। সাধারণ টহল ও নিয়মিত দায়িত্বের পাশাপাশি মাঠে থাকছে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, কে-৯ (ডগ স্কোয়াড) ও বোম্ব ডিসপোজাল টিম। বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে ডিএমপির কার্যালয়ে আয়োজিত সংবাদ […]

যৌথ বাহিনীর অভিযানে বাগেরহাট থেকে তাজা ককটেল উদ্ধার

বাগেরহাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্য পেয়ে বাগেরহাট সদরের কাঠেরপুলের হাড়িখালি সুইচগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটির নিচে […]

ডিজিটাল ডিভাইড: শহর ও গ্রামের মাঝে প্রযুক্তিগত বৈষম্য

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যখন ‘স্মার্ট’ সমাজ গড়ার স্বপ্ন দেখছি, তখন আমাদের চারপাশের বাস্তবতায় এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। একদিকে শহরের একটি শিশু হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করে কোডিং শিখছে, অন্যদিকে গ্রামের এক মেধাবী শিক্ষার্থী কেবল একটি ভালো স্মার্টফোন বা স্থিতিশীল নেটওয়ার্কের অভাবে অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই যে সুযোগের অসমতা, একেই সমাজবিজ্ঞানী ও […]

বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনে আমূল পরিবর্তন: অধ্যাদেশ জারি

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা প্রাপ্তি আরও স্বচ্ছ ও গতিশীল করতে বিদ্যমান আইনে বড় সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। নতুন আইনে ‘ইবতেদায়ি মাদরাসা’কে অন্তর্ভুক্ত করাসহ পরিচালনা পর্ষদ ও তহবিল ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ […]

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ভোট দেবেন কিভাবে জেনে নিন

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দিনে ভোটাররা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচারণা শেষ হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্টরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট পরিবেশ নিশ্চিত করার প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ভোট শুধু নাগরিক দায়বদ্ধতা […]

প্রতীক্ষার অবসান, আগামীকাল ভোট উৎসব

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নতুন নেতৃত্ব নির্বাচন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশ নেওয়ার এ আয়োজনকে ঘিরে সারাদেশে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে বিরাজ করছে টানটান উত্তেজনা। বিভিন্ন আসনে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, […]

টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের ধাক্কায় ভারত, অনিশ্চয়তায় অভিষেক শর্মা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খেলোয়াড়দের চোটের ধাক্কা দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন সুন্দর, হার্ষিত রানা ও জাসপ্রীত বুমরাহর পর এবার চোটে পড়েছেন বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। তার অসুস্থতা ভারতের টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে অভিষেক শর্মা খেললেও রান করতে পারেননি। ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে তাকে দেখা যায়নি এবং খেলার পর […]

গোপালগঞ্জ পৌরভবনের দেয়ালে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ সদর পৌরসভার বাউন্ডারি ওয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে পৌরসভার দক্ষিণ-পূর্ব কর্নারে এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও বিকট শব্দে পথচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের মানুষ […]