Skip to main content

Ridge Bangla

বগুড়া-৬ আসনে ৩২ হাজার ভোটে এগিয়ে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে তিনি পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। এতে ৩১ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন তারেক রহমান।

কেন্দ্রভিত্তিক ফলাফলে একাধিক কেন্দ্রে ধানের শীষের ব্যাপক ব্যবধান লক্ষ্য করা গেছে। বামনপাড়া উচ্চ বিদ্যালয়, মাটিডালি উচ্চ বিদ্যালয় ও এরুলিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে এগিয়ে রয়েছেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে। মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে বাকি কেন্দ্রগুলোর ফলাফলের অপেক্ষা চলছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

This post was viewed: 35

আরো পড়ুন