Skip to main content

Ridge Bangla

পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০.১১ শতাংশ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে মোট ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, এবার পোস্টাল ব্যালটে অংশ নিতে প্রবাস থেকে নিবন্ধন করেন ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন। এছাড়া সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কারাবন্দিসহ দেশের ভেতর থেকে নিবন্ধন করেন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। সব মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন।

নিবন্ধিতদের মধ্যে প্রবাস থেকে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন এবং দেশের ভেতর থেকে ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন। মোট ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধনের ৮০.১১ শতাংশ। রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি ব্যালট, যা মোট নিবন্ধনের ৭৬.২৮ শতাংশ। এর মধ্যে প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি এবং দেশের ভেতর থেকে ৬ লাখ ১ হাজার ৫২৪টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে।

সব মিলিয়ে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি।

This post was viewed: 33

আরো পড়ুন