Skip to main content

Ridge Bangla

পাবনা-৪ আসনে পুনঃভোট গণনার দাবি বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আবু তালেব মন্ডল পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। ফলে ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন জামায়াত প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৭০ ভোট।

তবে ফলাফল মেনে না নিয়ে গভীর রাতে সংবাদ সম্মেলন করেন হাবিবুর রহমান হাবিব। তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে পুনঃভোট গণনার দাবি জানান। এ বিষয়ে লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঈশ্বরদীর ৮৪টি ও আটঘরিয়ার ৪৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজয়ী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, এ বিজয় ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষের বিজয়। সবার সহযোগিতায় এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

This post was viewed: 38

আরো পড়ুন