Skip to main content

Ridge Bangla

সবাইকে ভোট দেওয়া ও ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং ফলাফল যাই হোক না কেন তা গণতান্ত্রিকভাবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন। ভোট প্রদান কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। তাই রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বিষয় উল্লেখ করে সিইসি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নিন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ চলবে। শেরপুর-৩ আসনের ভোট প্রার্থীর মৃত্যুর কারণে পরে অনুষ্ঠিত হবে।

This post was viewed: 32

আরো পড়ুন